অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে ৬ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশের দুটি ক্লাব ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংসকে এই নিষেধাজ্ঞা দিয়েছিল যার কারনে আটকে ছিল বাংলাদেশ লিগ এর দলবল। ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হয়ে বাংলাদেশ লিগে খেলতে বসুন্ধনা কিংস এর আর কোন বাধা নেই।
ঢাকা আবাহনীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৬ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১৪ টি নিষেধাজ্ঞা ছিল ফিফার। আবাহনী লিঃ আগেই নিষেধাজ্ঞা মুক্ত হয়েছিল ঝুলে ছিল কেবল কিংসদের ভাগ্য। গতকাল রাতে সেগুলো উঠে গেলে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বাফুফে ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানোর ফলে কিংসরা এখন থেকে মুক্ত হয়ে দলবদলে অংশ নিতে পারবে ৫বারের ফেডারেশন কাপজয়ীরা।
ঢাকা আবাহনী আগেই দলবদলে অংশ নিয়ে নাইজেরিয়ার হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা ফুটবলারসহ ৪ বিদেশিকে দলে ভিড়িয়েছ। অন্যদিকে আরেক পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব দলবদলে আগে থেকেই সজাগ। বসুন্ধরা কিংসের ফাহিম, সাদ, সোহেল রানা, ইমানুয়েল সানডেরা সাদাকালোতে নাম লিখিয়েছেন আগেই, তবে কিংসরাও বসে নেই মিডফিল্ডে ৩৪ বছর বয়সী নেপালি তারকা রোহিত চন্দকে ইতি মধ্যেই দলে নিয়েছে।
অপরদিকে আবাহনী ও বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞা তুলতে পারলেও ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব এখনও তাদের একটি ফিফা নিষেধাজ্ঞা তুলতে পারেনি। যদি ১ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করতে পারে তাহলে তারা ক্লাব লাইসেন্স করে ৩ সেপ্টেম্বরের মধ্যে দলবদল করতে পারবে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ‘বাংলাদেশ লিগে’ খেলা এই ক্লাবটি।


