এবার লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার

দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আপাতত প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার আশঙ্কাই বেশি।

বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলতে গিয়ে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরদিন করা মেডিকেল পরীক্ষায় তাঁর ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি ইনজুরি ধরা পড়ে।

এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে। তবে নেইমারের ক্ষেত্রে চোটের মাত্রা ও পুনর্বাসনের অগ্রগতির ওপরই নির্ভর করবে মাঠে ফেরার সময়। আপাতত দীর্ঘ সময়ের জন্য তাঁকে হারানোর আশঙ্কাই করছে সান্তোস।

ক্লাবটিতে ফেরার পর থেকেই চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরার পর বাম উরু, ডান রেক্টাস ফেমোরিস, বাম হাঁটুর মেনিস্কাস ও ডান কাফে চোট পেয়েছেন তিনি। সবশেষ চোটের আগে এবং বিশ্বকাপ চলাকালীনও কাফের সমস্যায় ভুগতে হয়েছিল তাঁকে।

নেইমারের চোট নিয়ে সান্তোসের দুশ্চিন্তার আরেকটি কারণও আছে। এখন পর্যন্ত কোনো চোট থেকেই নির্ধারিত সময়ের আগে ফিরতে পারেননি তিনি। বরং বেশ কয়েকবার সম্ভাব্য সর্বোচ্চ সময় কিংবা তার চেয়েও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তাই এবারও তাঁর ফেরার ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না ক্লাবটি।

নেইমারকে ছাড়াই রোববার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে মাঠে নামতে হবে সান্তোসকে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির জন্য তাঁর অনুপস্থিতি বড় ধাক্কা। কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।

শুধু নেইমার নন, চোটের কারণে আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে সান্তোস। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে ডান গোড়ালিতে চোট পাওয়া ডিফেন্ডার লুকাস ভেরিসিমো ইন্টারন্যাসিওনালের বিপক্ষে খেলতে পারবেন না।

একই ম্যাচে চোট পেয়েছেন আরেক ফরোয়ার্ড আলভারো বারেয়ালও। বাম উরুর পেছনে ব্যথা অনুভব করার পর পরীক্ষায় তাঁর বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ টিয়ার ধরা পড়ে। নেইমার ও ভেরিসিমোর মতো বারেয়ালও ইতিমধ্যে ক্লাবের মেডিকেল সেন্টারে চিকিৎসা শুরু করেছেন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles