রোববার শুরু হচ্ছে ৩০তম জাতীয় জুনিয়র কুস্তি

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলার প্রায় ২০০ কুস্তিগীর।

রাজধানীর জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় ফেডারেশনের সহসভাপতি হাসানুজ্জামান বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক, বাজলুর রহমান ও মো. নাসির উদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এবারের জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য থাকছে সমান সংখ্যক ওজন শ্রেণি। ছেলেদের সাতটি এবং মেয়েদের সাতটি। মোট ১৪টি ওজন শ্রেণিতে লড়াই করবেন প্রায় ২০০ জন খেলোয়াড়।

দেশের বিভিন্ন জেলা থেকে উঠে আসা তরুণ কুস্তিগীরদের অংশগ্রহণে প্রতিযোগিতায় থাকছে তীব্র লড়াইয়ের প্রত্যাশা। জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের জন্য কুস্তির নতুন খেলোয়াড় খুঁজে বের করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতা শুরুর আগে শনিবার বিকেলেই নেওয়া হয়েছে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দৈহিক ওজন। ফেডারেশন অফিসে আয়োজিত এই ওজন গ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

দুই দিনব্যাপী এই আসরে তরুণ কুস্তিগীরদের পারফরম্যান্সের ওপরই থাকবে সবার নজর। প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের কুস্তিতে নতুন প্রতিভার উত্থান হবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles