নারী এশিয়া কাপ – বাঁচা মরার ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ

নারী এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে বাঁচা-মরার সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ব্যাটারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় ও ফিল্ডিংয়ের ভুল বড় ব্যবধানে জয় হাতছাড়া করার কারণ হয়ে দাঁড়ায়। দুই ম্যাচে মাত্র ১২৯ ও ১১৪ রানের সংগ্রহ ব্যাটিং বিভাগের দুর্বলতাই সামনে এনেছে। লঙ্কানদের বিরুদ্ধে বোলাররা স্বল্প পুঁজিতে লড়াইয়ের বার্তা দিলেও মিসফিল্ডিং ও ক্যাচ মিসের খেসারত দিতে হয় দলকে।

ব্যাটিং ও ফিল্ডিংয়ের এই ঘাটতি নিয়ে খোলামেলা কথা বলেছেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার সোবহানা মোস্তারি। অতীতের অভিজ্ঞতা টেনে তিনি জানান, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে বাড়তি কাজ করা হলেও কিছু নির্দিষ্ট জায়গায় ভুলগুলো বারবার ফিরে আসছে। তবে অতীত ভুল ও ব্যাটিংয়ের দুশ্চিন্তা পেছনে ফেলে আপাতত পুরো দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে বলে তিনি জানান।

প্রতিপক্ষ আরব আমিরাতকে হালকাভাবে না নিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায় বাংলাদেশ। সমীকরণ অনুযায়ী এই ম্যাচে জয় পেলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তবে এখনই সেমিফাইনালের সমীকরণ বা প্রতিপক্ষ নিয়ে না ভেবে সম্পূর্ণ নজর সমনে থাকা ম্যাচটির ওপর রাখছে টাইগ্রেসরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের লড়াই।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles