আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিতে শক্তিশালী দলই পাঠাচ্ছে বাংলাদেশ।
দলে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়। দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক। তবে পেসার নাহিদ রানা এই ম্যাচে খেলছেন না। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকেও। জায়গা হয়নি অমিত হাসানের।
এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারও রয়েছেন টেস্ট দলে। এ ছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।
বাংলাদেশের টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।




