বিজ্ঞাপনের শুটিংয়ে চোট পেলেন রাচিন – ভারতের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা!

বিজ্ঞাপনের শুটিংয়ে চোট পেলেন রাচিন । মাঠে ফিল্ডিং করার সময় অনেকেই চোট পেয়েছেন কিন্তু নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এবার চোট পেলেন ক্যাচ ধরার শুটিং করতে গিয়ে। রাচিন যে এবারই প্রথম চোট পেলেন ব্যাপারটা তা নয় তার চোটের কারণ এবার ভিন্ন আর তা হল শুটিং ক্যাচে চোট। বিজ্ঞাপনের জন্য শুটিং আর সেই শুটিংয়ের এক দৃশ্যে ক্যাচ ধরতে গিয়ে চোটটা পেয়েছেন, আর সে জন্যেই তার দুঃখটা বেশী হতে পারে। তার শুটিংটা ছিল নিজ দেশের অকল্যান্ডে। পরীক্ষায় ধরা পড়েছে, ২৬ বছর বয়সী অলরাউন্ডারের কাঁধ সরে গেছে। ঘটনাটি চলতি সপ্তাহের শুরুতে ঘটেছে। রাচিনের আফসোস হতে পারে এই ভেবে যে বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য চোট! সামনে ভারতের বিপক্ষে আগামী সিরিজ খেলা নিয়ে শঙ্কা।

ক্যাচ ধরার সময় আঘাত থেকে বাঁচার জন্য রাখা ম্যাটে অস্বাভাবিকভাবে পড়ে যান তিনি। রবীন্দ্রর চোটের বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল। তিনি বলেছেন‘এটি সত্যিই দুর্ভাগ্যজনক চোট।   রাচিনের জন্য আমাদের দুঃখ হচ্ছে। এখন আমাদের প্রধান লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে ও যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’

নিউজিল্যান্ড পরবর্তী সিরিজ খেলবে ভারতের সাথে আগামী ২২ অক্টোবর। তাই সেরে ওঠে মাঠে মাসে। তাই দলে ফিরতে যথেষ্ট সময় পাচ্ছেন রবীন্দ্র। তবে মাঠে ফিরতে কতদিন লাগবে সেটা জানানো হয়নি। তাই শঙ্কাটাও থাকছে রাচিনের জন্য।

spot_imgspot_img
spot_img

Related Articles