এশিয়ান গেমস থেকে একের পর এক দুঃসংবাদ আসছে। নারী হকি দল আবার হেরেছে। প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলতে নেমে প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হারতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের।
চীনের কাছে ১৩-০ গোলে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও হার এড়াতে পারেনি। তবে ব্যবধান বড় ছিল না, ৩-১ গোলে হেরেছিল। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছে ৮-০ গোলে।
বুধবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’র ম্যচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকে চাপে ছিল বাংলাদেশ। একের পর এক গোল উৎসব করে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত আট গোলে শেষ হয় তাদের গোল উৎসব।
এশিয়ান গেমসে নারী হকি দল তিন ম্যাচে ২৪ গোল হজম করেছে। বিপরীতে একটা গোল করেছে। বাংলাদেশের এখনো দুই ম্যাচ বাকি। একটিতে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। অন্য ম্যাচে চাইনিজ তাইপেকে মোকাবেলা করবে বাংলাদেশের নারীরা।


