মাত্র চার সতীর্থকে ফলো করেন রোনালদো!

তারকাবহুল দল নিয়েও ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোদের। তবে মাঠের ব্যর্থতার পাশাপাশি পুরো আসরজুড়েই আলোচনায় ছিল দলের ভেতরের সম্পর্ক ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা গুঞ্জন।
বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই আলোচনা আবারও সামনে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিসংখ্যানকে ঘিরে।

ইনস্টাগ্রামে পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়রা একে অপরকে কতজন অনুসরণ করেন, তার একটি তালিকা সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেখানেই সবচেয়ে বেশি নজর কেড়েছেন দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন ফুটবলারের মধ্যে রোনালদো ইনস্টাগ্রামে অনুসরণ করেন মাত্র চারজন সতীর্থকে। তারা হলেন দিওগো দালোত, জোয়াও কান্সেলো, রাফায়েল লেয়াও এবং ব্রুনো ফার্নান্দেজ।

তবে রোনালদো আগে আরও বেশি সতীর্থকে অনুসরণ করতেন কি না, কিংবা সম্প্রতি কাউকে আনফলো করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, পর্তুগাল দলের বেশিরভাগ খেলোয়াড়ই প্রায় পুরো স্কোয়াডকেই অনুসরণ করেন। সেই তুলনায় সতীর্থদের ফলো করার সংখ্যার দিক থেকে সবার নিচের দিকেই রয়েছেন রোনালদো।

অন্যদিকে, দলের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে ব্রুনো ফার্নান্দেজ ও গোলরক্ষক হোসে সার ক্ষেত্রে। তারা দুজনই বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন সতীর্থকেই অনুসরণ করেন। এছাড়া নেলসন সেমেদো ও ভিতিনিয়া অনুসরণ করছেন ২৪ জন করে সতীর্থকে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই পরিসংখ্যান নতুন করে পর্তুগাল দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি করলেও, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles