অধিনায়ক হয়েই চমক সাহিবজাদা ফারহানের

অধিনায়কত্বের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন সাহিবজাদা ফারহান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার দেওয়া ১৮৩ রান সহজেই পার হয়ে গেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম মাচে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। ৫৩ বলে ৮৯ রানের ইনিংস খেলার পথে ফারহান বুঝিয়ে দিয়েছেন নেতৃত্বের নতুন দায়িত্ব তার ব্যাটিংয়ের ধার কমাতে পারেনি।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লাহিরু উদারার দুর্দান্ত ৯১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ১৮২ রান করে তারা। তবে পাকিস্তানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে সেই সংগ্রহ যথেষ্ঠ হয়নি। পাওয়ার প্লেতেই ৭০ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় স্বাগতিকরা। এরপর আর জয়ের পথে ফিরতে পারেনি শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল দূর্দান্ত। ফখর জামানের আগ্রাসী ব্যাটিংয়ের পর ফারহান নিজেও আক্রমণাত্মক হন। অন্যপ্রান্তের ২৮ বলে অর্ধশতক পূর্ণ করেন মাজ সাদাকাত। দুইজনের ব্যাটে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ দিশাহারা হয়ে পড়ে। ফারহান ও সাদাকাতের জুটিতে যোগ হয় ৯২ রান। শুরু থেকেই রান তোলার গতি বেশি থাকায় লক্ষ্য তাড়ায় কখনো পাকিস্তান চাপ অনুভব করেনি।

উইকেট শিকারের পর নাসিম শাহ

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ফারহানের এমন ইনিংস পাকিস্তানকে যেমন স্বস্তি দিয়েছে তেমনি দলের ব্যাটিং শক্তিরও প্রমাণ রেখেছে। তার ৮৯ রানের ইনিংসে ছিল আগ্রাসন, নিয়ন্ত্রণ ও বড় লক্ষ্য তাড়া করার আত্মবিশ্বাস। অন্যদিকে সাদাকাতের দ্রুত অর্ধশতক পাকিস্তানের রান তোলার গতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে বল হাতে পাকিস্তানের পারফরম্যান্সও ছিল কার্যকর। যদিও বোলারদের অতিরিক্ত ২৯ রান দেওয়া ছিল বড় দূর্বলতা, তবু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ আর বড় হতে বাধা দিয়েছে। পাকিস্তানে হয়ে অভিষিক্ত মোহাম্মদ ইমরান ছিলেন সফল বোলার। ২১ রানে দুই উইকেট শিকার করেন তিনি।

নতুন বলে নাসিম শাহের সঙ্গে বোলিং শুরু করেন ইমরান। গতি খুব বেশি না থাকলেও বলের সুইং ও পাশের দিকে মুভমেন্ট দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলেন তিনি। প্রথম ওভারে মাত্র এক রান দেন। পাওয়ার প্লেতে তার তিন ওভারে খরচ হয় ১৯ রান। শ্রীলঙ্কার ইনিংসের মাঝামাঝি সময়ে তাকে আবার আক্রমণে আনেন অধিনায়ক। ফিরেই প্রথম বলে উইকেট নিয়ে অধিনায়কের আস্থার জবাব দেন তিনি। সেই ওভারে মাত্র দুই রান দিয়ে শ্রীলঙ্কার রানের গতি কমিয়ে দেন।

spot_imgspot_img
spot_img

Related Articles