আজ বাংলাদেশের মেয়েদের সামনে মালদ্বীপ, জিতলেই ফাইনাল!

বেগম খালেদা জিয়া হ্যান্ডবল নেশনস ট্রফি

ঢাকায় অনুষ্ঠিত ৪ জাতি বেগম খালেদা জিয়া হ্যান্ডবল টুর্নামেন্টে আজ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল মালদ্বীপের মুখোমুখি হবে পল্টনে শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে উদ্বোধনী ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করলেও গতকাল ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরে গেছে তাই আজ বাংলাদেশকে মালদ্বীপের বিপক্ষে জিততেই হবে ফাইনালে উঠতে হলে।

টুর্নামেন্টে ভারত দল সবচেয়ে ফেভারিট তার প্রমাণ ও তারা দিয়েছে মাঠের খেলায় প্রথম ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল মালদ্বীপকে ৪০-৮ গোলের ব্যবধানে পরাজিত করে। আবার ২য় ম্যাচেও বাংলাদেশকে হারিয়ে প্রমাণ করেছে তারা চ্যাম্পিয়ন হতেই অংশ নিয়েছে বেগম খালেদা জিয়া নেশনস ট্রফিতে। ভারতীয় দলের খেলোয়াড়দের উচ্চতা, ফিটনেস, টেকনিক, ট্যাকটিকস সব দিক থেকেই তারা এগিয়ে রয়েছে তা তারা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে।

বাংলাদেশ এই টুর্নামেন্টের আগে এসএ গেমসে একবার নেপালের কাছে পরাজিত হয়েছিল তাই নেপাল ম্যাচ ঘিরে একটু সঙ্কা ছিল কিন্তু উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ চড়াও হয়ে খেলে বাংলাদেশ নেপাল বাধা অতিক্রম করে ভারতের সামনে পড়েছিল কিন্তু মালদ্বীপ যেভাবে ভারতকে মোকাবেলা করেছিল সেই তুলনায় বাংলাদেশ খেলতে পারেনি ভারতের বিপক্ষে কারণ মালদ্বীপ টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল তার খেয়েছে ৪০ গোল আর বাংলাদেশ ভারতের বিপক্ষে খেয়েছে ৪৭ গোল! তাহলে কি বেশী সিরিয়াস বা নার্ভাসনেসের কারেণেই এমনটি হয়েছে! ঘরের মাঠে খেলায় যদিও তা হওয়ার কথা নয় আমার মনে হয় ফাইনালের কথা চিন্তা করে অথবা ঘরের মাঠের প্রত্যাশার কথা মাথায় রেখেই হয়তো এমনটি হয়েছে। ব্যবধানটা যদি কাছাকাছি হতো তাহলে না হয় একটা কথা থাকতো।

আসলে এমন হারকে বলা যায় হৃদয় ভেঙ্গে যাওয়া হার! তারপরও আজ যদি বাংলাদেশ বিকেল ৪.৩০ মিনিটে মালদ্বীপের বিপক্ষে বড় জয় নিয়ে খেলা শেষ করতে পারে তবুও আত্মবিশ্বাস ফিরে পাবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে ভারত লড়বে নেপালের বিপক্ষে, বেলা ২টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।

বাংলাদেশ বেতার আজকের দুটি খেলারই সরাসরি সম্প্রচার করবে এফএম ১০৪ মেগাহার্যে এবং ওয়েবসাইট (বাংলাদেশ বেতার) ও বেতার মোবাইল অ্যাপে। খেলা দেখার জন্য গ্যালারি উন্মুক্ত রয়েছে সবার জন্য।

spot_imgspot_img
spot_img

Related Articles