বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬
হিমালয় কন্যারা আজ শুরু থেকেই গোছানো হ্যান্ডবল খেলেছে অপেক্ষাকৃত দুর্বল মালদ্বীপের বিপক্ষে যদিও নেপালই ফেভারিট তারপরও বিশেষ করে আক্রমন ভাগে নেপালের উমা রায়, বিমলা, কল্পনা আর সানজু রায়দের গড়া আক্রমন সামলাতে হিমশিম খেতে হয় মালদ্বীপের, তবে মাঝে মধ্যে গোছানো হ্যান্ডবল খেলেছে মালদ্বীপ এবং টুর্নামেন্টের শুরু থেকে প্রতিটি ম্যাচে তাদের উন্নতির ছাপ লক্ষ করা গেছে, কিন্তু টুর্নামেন্টের ৭ম আর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মালদ্বীপকে হারিয়ে নেপাল তৃতীয় স্থান লাভ করে।

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির প্রথম ম্যাচে নেপাল বাংলাদেশের কাছে ৩৩-২০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে লিগ পর্বের ম্যাচে পরাজিত করেছিল ২৪-১৮ গোলের ব্যবধানে। আজ যদিও মালদ্বীপ গোলের সূচনাটা করে কিন্তু শেষটা ভাল করে নেপাল তবে ৬ গোল পর্যন্ত সমান তালে লড়েছিল মালদ্বীপ তারপর নেপাল তাদের স্কীল ও ফিটনেসের পার্থক্য দেখিয়ে এগিয়ে যায় গোলের পর গোল করে।

মালদ্বীপের জুন্নাহ্ ওয়ান টু ওয়ান থেকে বেশ কয়েকটা গোল মিস করেছেন তা না হলে গোল পার্থক্য আরো কম হত, যদিও জুন্নাহ-ই সবচেয়ে বেশী গোল করেছেন। মালদ্বীপের আক্রমন ভাগে শাফা, জুহা, আরুশা, জুলাইখা ও সুজাদের মধ্যে ভাল বোঝাপড়া ছিল, তবে তাদের চেয়ে আক্রমনভাগে বেশ গোছানো হ্যান্ডবল খেলেছে নেপালের অধিনায়ক বন্দনা, বিমলা, উমা রায় সানজু আর শান্তিকলারা। নেপালের উমা রায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
শেষ পর্যন্ত নেপাল মালদ্বীপকে ২৭-১৫ গোলের ব্যবধানে পরাজিত করে বেগম খালেদা জিয় হ্যান্ডবল টুর্নামেন্টে তৃতীয় হয়ে শেষ করে নিজেদের খেলা। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরনী সরাসরি মাঠ থেকে সম্প্রচার করে।




