আইসিসি জুন মাসের সেরার তালিকায় মোসাদ্দেক

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন এই অলরাউন্ডার। মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়াও তালিকায় আছেন নিউজিল্যান্ডের নাথান স্মিথ এবং ভারতের শুবমান গিল। গত জুন মাসে নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাসের সেরার এই সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন তিন দেশের তিন ক্রিকেটার। যার মধ্যে একজনকে মাসের সেরার খেতাব দেবে আইসিসি। প্রায় চার বছর দলে ফেরা মোসাদ্দেকের প্রত্যাবর্তনটা হয়েছিল রাজকীয়।

নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে ফিরেই ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ম্যাচেই খেলেছেন ৮৬ রানের হার না মানা ইনিংস। সাথে নেন ২ উইকেটও। হয়েছেন ম্যাচসেরা। সিরিজের ৩ ম্যাচ মিলিয়ে সর্বোচ্চ ১৫৭ রান আসে মোসাদ্দেকের ব্যাট থেকে। যেখানে ছিল জোড়া ফিফটি। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ দল।

টাইগারদের জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন মোসাদ্দেক, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। এ বিষয়ে গতকাল মোসাদ্দেক বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বলেন,‘জাতীয় দলের হয়ে নিজের চাওয়া অনেক ওপরে। সামনে দলের জয়ের প্রয়োজনে ভালো করতে চাই। দল যখন আমার কাছে যা চাইবে তাই দেওয়ার জন্য প্রস্তুত।’ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচগুলো যথাক্রমে মাঠে আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই। এ বিষয়ে তিনি বলেন,‘আমরা টি-টোয়েন্টিতে ভালো করতে চাই। তবে এখানকার আবহাওয়া একটু ভিন্ন আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’

এছাড়া ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে স্মরণীয় এক সিরিজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। লর্ডসে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জিতে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে কিউইরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিউই পেসার নাথান স্মিথ। ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন নাথান, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুবমান গিল জুন মাসে রানের বন্যা বইয়ে দিয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতের হয়ে ১২৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন অধিনায়ক গিল। সেই ফর্ম ধরে রেখেছেন ওয়ানডে সিরিজেও। দুই ম্যাচ মিলিয়ে করেছেন ২৩৮ রান। আফগানদের বিপক্ষে সব ম্যাচ জিতেছে ভারত। সিরিজসেরার পুরস্কার জিতেছেন শুবমান গিল। নারীদের মধ্যে জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের শ্রী চরণী, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles