১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ২০২৭ আইপিএলের নিলাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুঞ্জন শুরু হয়ে গেছে। যার নিলাম হবে অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকানীন সময়ে যে ম্যাচটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-২০ সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট। আগামী ১৬ ডিসেম্বর ২০২৭ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে গোয়ায়।    

নিলামের প্রায় এক মাস আগে, সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) শেষ সময়সীমা ১৫ নভেম্বর বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। রিটেনশনের সময়সীমা শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা পাঠাবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে পছন্দের খেলোয়াড়দের বাছাই করবে দলগুলো। এরপর নিলামের আগের সপ্তাহে চূড়ান্ত খেলোয়াড় তালিকা ও নিলামে খেলোয়াড়দের সেটের ক্রম প্রকাশ করা হবে।

২০২৬ মৌসুম শেষ হওয়ার পর থেকে আইপিএলের ট্রেড উইন্ডোতে এখন পর্যন্ত মাত্র দুটি খেলোয়াড় অদলবদল হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, একটি মৌসুম শেষ হওয়ার এক মাস পর ট্রেড উইন্ডো চালু হয়। নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত এটি খোলা থাকে। এরপর নতুন মৌসুম শুরুর এক মাস আগ পর্যন্ত আবারও খেলোয়াড় বদলের সুযোগ থাকে।

জুনে লখনউ সুপার জায়ান্টস তাদের অধিনায়ক ঋষভ পান্তকে দিল্লি ক্যাপিটালসে পাঠায়। বিনিময়ে তারা পায় লেগ স্পিনার কুলদীপ যাদবকে। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসও ফাস্ট বোলার টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছেড়ে দিয়েছে। বিনিময়ে দিল্লি পেয়েছে আনক্যাপড লেগ স্পিনার জিশান আনসারিকে।

২০২৭ সালের আইপিএল কবে শুরু হবে, তা এখনো চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। তবে ২০২৪ সালে পরবর্তী তিন মৌসুমের সূচি ঘোষণার সময় ২০২৭ সালের আসরের জন্য ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। যদিও চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভার পর বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছিলেন, টুর্নামেন্টটি মার্চের শেষ দিকে শুরু হতে পারে।

আইপিএলের বর্তমান চক্রে এটিই শেষ মিনি নিলাম। ২০২৮ মৌসুমের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এই মেগা নিলামের মধ্য দিয়েই শুরু হবে আইপিএলের পরবর্তী মিডিয়া স্বত্বের চক্র। যদিও বিসিসিআই এখনো এ-সংক্রান্ত দরপত্র প্রকাশ করেনি।

২০২২ সালে মিডিয়া স্বত্ব বিক্রির মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিযোগিতাগুলোর কাতারে উঠে আসে আইপিএল। সে সময় প্রায় ৪৮ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ রুপিতে (প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার) বিক্রি হয়েছিল টুর্নামেন্টটির মিডিয়া স্বত্ব।

spot_imgspot_img
spot_img

Related Articles