সাদমান-হৃদয় ৪র্থ জুটি! তানজিদ হাসান তামিম আফসোস কারতেই পারেন তার পার্টনার সাদমান যখন ৭৯ রানে অপরাজিত দলের রান তখন ১৭৭/৩, আর অধিনায়ক নাজমুল শান্ত ও মুমিনুল হক তাদের কি কম আপসোস হচ্ছে? না মোটেও না! কারন তানজিদ তামিমই তো সাদমান থেকে ভাল খেলছিলেন আর মুমিনুল কিভাবে উইকেট দিয়ে আসলেন জোসেপের হাতে তার জন্য তো তার আরো বেশী অনুতপ্ত হওয়ার কথা।
অন্যদিকে শান্ত গত দেড়-দুবছর যে ক্রিকেট খেলছেন তার সাথে কি যায় উইকেটে সেট হয়ে আউট হওয়া? তার পরও বাংলাদেশ দুই সেশন শেষ করলো ৩ উইকেট ১৭৭ রান করে এটা হতে পারতো ১ উইকেট। তবে ৪র্থ উইকেট জুটিতে সাদমান আর হৃদয়ের ৬৭ রান নিয়ে চা বিরতিতে যাওয়া আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে।
তাসকিনের ব্যাক ইনজুরিতে প্রথম টেস্টে নেই মুশফিকের জায়গা তাওহীদ হৃদয় ভাল করছেন তার প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ রানের ইনিংসের কথা মনে পড়ছে ব্যাটিং দেখে আমার মনে হয় ৪র্থ উইকেট জুটিতে ভাল কিছু অপেক্ষা করছে। তবে চা বিরতির পর খুবেই সতর্কতার সাথে শুরু করতে হবে। কারণ এই উইকেট জুটিতেই বড় রানের ভিত দরকার।
সাদমান ইসলাম চা বিরতির পর তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরী পেয়ে গেলে অবাক হবোনা। বেশ ভাল খেলছেন তিনি সেই সঙ্গে হৃদয়ের হাফ সেঞ্চুরি। লিটন দাস ও মেহেদি মিরাজকে রিজার্ভ রেখে এই উইকেট জুটিতে আজেকের দিন শেষ করতে হবে তাহলে আমার মনে হয় ৩৫০ থেকে ৪০০ রানে স্বপ্ন আমরা দেখতি পারি। তবে সবই নির্ভর করছে তৃীয় সেশনের ১ম ঘন্টা। আবার শেষের ৩০ মিনি যেন উইকেট না পড়ে সেদিকেও নজর দিতে হবে।




