ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে তানজিদ-মুমিনুলের বিদায় নেন।
প্রথম সেশনে প্রতি ঘণ্টায় একটি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ। শুরুতেই ফিরেছেন তানজিদ হাসান। থিতু হয়ে বিদায় নিয়েছেন মুমিনুল হক।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৯৬। ৮০ বলে পাঁচ চারে ৪২ রানে ব্যাট করছেন সাদমান। ২০ বলে এক চারে ১৫ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েছেন তারা ৪৬ রানে।
২৯ ওভার করাতে ছয় বোলার ব্যবহার করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। তানজিদের উইকেট নিয়েছেন জেডেন সিলস। মুমিনুলকে বিদায় করেছেন জোমেল ওয়ারিক্যান।




