ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতায় খেলা বন্ধ। খেলা বন্ধ হওয়া পর্যন্ত বাংলাদেশ ৭০ ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে। ওপেনার সাদমান ইসলাম ৯৬ ও লিটন দাস ৭ রান করে অপরাজিত আছেন। দিনের খেলা শেষ হওয়ার আগে চোট নিয়ে মাঠ ছাড়েন হৃদয়।
প্রাথমিক চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে ওঠার দুই বল পরই (৬৫.৫ ওভার) আবারও বসে পড়েন হৃদয়। জশুয়া বিশপের ওই ওভারে পঞ্চম বলে একটি রান নেওয়ার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন। চোট তাহলে গুরুতর! তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। হৃদয় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৮৪ বলে করেন ৪২ রান।
এর আগে মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই শুরু করে স্বাগতিকরা। দারুণ শুরুর পর ওপেনার তানজিদ হাসান ৭ রান করে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর মুমিনুল হক লাঞ্চের আগেই ফিরে যান ২৮ রান করে। তবে লাঞ্চের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিদায় নেন ১৯ রানে।


