শেষ ১৯ রানে ৫ উইকেট হারিয়ে ২৭২ রানেই থামল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই অলআউট বাংলাদেশ। শেষ ১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এর আগে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম। এক রানের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ১৬ ঘন্টারও বেশি সময়। দ্বিতীয় দিনের শুরুতে আর ভক্তদের অপেক্ষায় রাখেননি। দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ব্যাটার।

টেস্ট ক্রিকেটে সাদমান ইসলামের এটা তৃতীয় সেঞ্চুরি। এর আগে তার করা দুটো সেঞ্চুরিই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। একটা চট্টগ্রামে আর অন্যটা হারারেতে। ২০২৫ সালে চট্টগ্রামে তার টেস্ট ইনিংসটি ছিল ১২০ রানের। আর হারারাতে ১১৫ রানে অপরাজিত ছিলেন।

আগের দিন সাদমান ইসলাম ২১৯ বল খেলে ৯৯ রানে অপরাজিত ছিলেন। এ সময়ে তার ইনিংসে ১০টি ওভার বাউন্ডারি ছিল। আজ দিনের শুরুর বলে তিনি রান না পেলেও দ্বিতীয় বলেই দুই রান তুলে নিয়ে সমর্থকদের দুঃশ্চিন্তামুক্ত করেন। তবে তার ইনিংসটি খুব বেশি দীর্ঘায়িত হয়নি। আগের দিনের সঙ্গে মাত্র ৬ রান যোগ করে বিদায় নিয়েছেন এই ওপেনার।

জোসুয়া বিশপের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। টেস্ট ক্রিকেটে জোসুয়া বিশপের এটা প্রথম উইকেট। এটাই তার প্রথম টেস্ট ম্যাচ। আর দুর্দান্ত এক শিকারের টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন এই স্পিনার।

সাদমানের বিদায়ে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ২২১ রান। কিন্তু এরপর দ্রতই উইকেট হারায় স্বাগতিকরা। তবে লিটন দাস ৩৪ রান নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে হাল ধরতে পারেনি।

spot_imgspot_img
spot_img

Related Articles