লিটনের চোট-মিরপুরে কিপিংয়ে জাকের

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন লিটনের পরিবর্তে কিপিং করতে নেমেছেন একাদশে না থাকা জাকের আলী অনিক। অবশ্য টেস্টের প্রথম দিন সকালেও জাকের আলীকে দেখা গেছে গ্লাভস হাতে অনুশীলন করতে। বিষয়টা তখন যেটা বোঝা যায়নি! তবে সেটা পরিস্কার হলো আজ।

সকালে প্রথম সেশনে বাংলাদেশ অলআউট হতেই ম্যাচ জার্সিতেই কিপিং প্যাড আর গ্লাভস পরে অনুশীলনে নেমে পড়েন জাকের। তখনই ধারণা করা হয় লিটন কি কিপিংও করতে পারবেন না! কিছুক্ষণ পর সেটাই সত্যি হলো। তিন স্লিপ নিয়ে কিপিং অনুশীলন করা জাকেরই শেষ পর্যন্ত নেমেছেন গ্লাভস হাতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টে লিটনের নিয়েই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত অবশ্য তিনি খেলছেন। তবে ব্যাটিং করলেও উইকেট কিপিং করা হচ্ছে না তার। একাদশে না থাকা জাকের আলী নেমেছেন গ্লাভস হাতে।মিরপুর টেস্টে বৃহস্পতিবার প্রথম সেশনেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের পুঁজি দাঁড়িয়েছে ২৭২ রান।

৮৮ বল ৪ চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন। ৮৮ বলের ইনিংসে বেশ কয়েকবারই তাকে বসে পড়তে দেখা গেছে। কোমরে হাত দিয়েও দাঁড়িয়ে ছিলেন কয়েকবার।মূলত সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির সময় হিপ জয়েন্টে চোট পান লিটন। এরপর চোট নিয়েই দেশে ফিরেছিলেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles