ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ! মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ৪.৪ ওভারেই ২৯ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। তবে পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্রেন্ডন কিংকে আউট করেন পেসার হাসান মাহমুদ। তিনি আউট হয়েছেন ১৫ রান করে।
এর আগে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২২১ রানে। এরপর থেকেই ব্যাটিং ধ্বসের শুরু।
অধিনায়ক নাজমুল হোসেনের দল দ্বিতীয় দিনে ৫৯ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরীফুল ইসলাম। তাঁকে আউট জোমেল ওয়ারিক্যান পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন। বাংলাদেশের হয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজ ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন লিটন। তাঁকে সঙ্গে দিতে পারেননি অন্য কেউ। লাঞ্চ শেষে নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৯৭.৪ ওভারে ২৭২/১০




