এনপিএল থেকে দেশে ফিরতে হচ্ছে তিন ক্রিকেটারকে

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) চলতি আসরে খেলতে গিয়ে মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের তিন ক্রিকেটারকে। তারা হলেন রিপন মণ্ডল, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ায় তাদের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নিতে ১৯ ক্রিকেটারকে ডাকা হয়েছে। ফলে এনপিএলে খেলার মাঝেই বাংলাদেশে ফিরতে হচ্ছে তিন ক্রিকেটারকে।

এনপিএলে ইমন খেলছিলেন জনকপুর বোল্টসের হয়ে। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এই ব্যাটার। অন্যদিকে, পোখারা এভেঞ্জার্সের হয়ে খেলছিলেন সাইফউদ্দিন। আর কাঠমান্ডুর জার্সিতে দুই ম্যাচ খেলেছেন রিপন মণ্ডল।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসর। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ‘এ’ দল ও হংকংয়ের জাতীয় দল।

অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ‘এ’ দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাওয়ায় এনপিএলে বাংলাদেশের তিন ক্রিকেটারের যাত্রা আপাতত থামছে।

spot_imgspot_img
spot_img

Related Articles