শ্রীলংকা-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র, সেমিতে বাংলাদেশ!

সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৬

শ্রীলংকা-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র, সেমিতে বাংলাদেশ!। ফেভারিট হিসেবে শ্রীলংকাই এগিয়ে ছিল সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ ‘এ’ এর ম্যাচে, এক গাদা প্রবাসী ফুটবলারে ঠাসা ছিল লঙ্কানদের শিবির, সেই দিক থেকে নিজেদের ফুটবলার নিয়েই আজ সাফের ৪র্থ ম্যাচে মাঠে নেমেছিল ভুটান। প্রথমার্ধে শ্রীলংকা ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলে বিরতির পর ভুটানের অধিনায়ক চেনচো ৭৬ মিনিটে সমতা সূচক গোল করলে বাকি সময় আর কোন গোল না হওয়ায় শ্রীলংকা-ভুটান ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলে সেমিতে উঠে যায় বাংলাদেশ!

যে সমীকরণে বাংলাদেশ সেমিতে: সমীকরণটা খুব কঠিন ছিল না। ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কিংবা ড্র করলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। মাঠের বাইরের হিসাব মাঠের খেলাতেও মিলে গেছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। আর তাতেই ৭ম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। অপরদিকে শ্রীলংকা-ভুটান ম্যাচটি ড্র হওয়ায় সেমিফাইনালের আশা টিকে আছে ভুটানেরও। তবে শেষ চারের টিকিট পেতে এখন ভুটানকে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ১১ তারিখের ম্যাচে শ্রীলঙ্কা ১টি পয়েন্ট পেলেই ভুটান উঠে যাবে শেষ চারে। আর বাংলাদেশ ২ বা এর বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা।

শ্রীলংকা-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র, সেমিতে বাংলাদেশ!
শ্রীলংকা-ভুটান ম্যচের বিশেষ একটি মুহুর্ত

শ্রীলংকা শুরু থেকেই অ্যাটাকিং মুডে খেলতে থাকলে ভুটান বাধ্য হয় রক্ষনাত্মক খেলতে। শ্রীলংকা আবার হাইপ্রেস ফুটবলও খেলেছে কিন্তু গোল পাচ্ছিলনা ফিনিশিং এর অভাবে। পর দিকে ভুটান কাউন্টার অ্যাটাক নির্ভর খেলে ৩৩ মিনিটে গোল পেয়ে যায় দাওয়া শেরিং এর কল্যানে, ম্যাচে এগিয়ে যায় ভুটান তবে তাদের লিড বেশিক্ষণ থাকেনি ৩৫ মিনিটে কাউন্টার অ্যাটাক করে শ্রীলংকার কেলার্ট গোল করে সমতায় ফেরান দলকে এরপর বিরতির আগ দিয়ে রাজিক ৪২ মিনিটে গোল করলে ২-১ এর ব্যবধান নিয়ে বিরতিতে যায় উভয় দল।

খেলার ২৩ মিনিটে ভুটান বা প্রান্ত দিয়ে আক্রমন করলে ফিনিশিং না হওয়ায় বল ক্রস চিপের উপর দিয়ে চলে যায়। এতে ভুটান কিছুটা সময়ের জন্য ম্যাচে উত্তেজনা তৈরী করলেও তাদের আক্রমন দীর্ঘ স্থায়ী হয়নি। এছাড়া ভুটান ২৭ মিনিটে আরো একটি আক্রমন থেকে গোলে শট নিলে শ্রীলংকা গোল রক্ষক সুজন পেরেরা দারু সেভ করেন। শ্রীলংকা ২২ মিনিটে সেট পিস থেকে এবং ২৬ মিনিটে কর্ণার এবং ২৯ মিনিটে ফ্রি কিক থেকে দুরের পোস্টে ভাল কিক নিলে ফিনিশারের অভাবে গোল করতে ব্যর্থ হয় শ্রীলংকা। ম্যাচের শেষের দিকে কিছুটা উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হলেও রেফারি হলুদ কার্ড দেখিয়ে খেলা শান্ত করেন। ৭৬ মিনিটে ভুটানের অধিনায়ক চেনচোর গোলের পর উভয় দল বড় ঝুঁকি না নিয়ে ২-২ গোলের সমতায় ১ পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে।

আগামী ১১ নভেম্বর বুধবার গ্রু পর্বের শেষ দিনে এবং টুর্নামেন্টের ৫ম ম্যাচে বেলা ৩ টা ৩০ মিনিটে ভারত-মালদ্বীপ এবং ৬ষ্ঠ ম্যাচে রাত ৮টায় বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। ৬ জাতি এবারের সাফ চ্যাম্পিয়নশীপে ৬টি দেশ দুই গ্রুপে বিভক্ত হয়ে পরস্পর মোকাবেলা করছে। দুই গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালে খেলবে ১৪ নভেম্বর দুটি সেমিফাইলাল অনুষ্ঠিত হবে আর ১৭ তারিখে ফাইনাল রাত ৮ টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সরাসরি মাঠ থেকে সম্প্রচার করবে।

spot_imgspot_img
spot_img

Related Articles