চার অভিষিক্ত নিয়ে পাকিস্তান – টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। পিন্ডি স্টেডিয়ামে ঝলমলে রোদে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন কুশল মেন্ডিস। টসের পর তিনি জানান, পিচে ঘাসের উপস্থিতি রয়েছে। তাই প্রথম সেশনে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করছেন কুশল, পাকিস্তান দল ৪ জন নতুন ক্রিকেটার নিয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার সাহস দেখিয়েছে, হয়তো ঘরের মাঠ বলেই এমন সিদ্ধান্ত পাকিস্তানের।

এই ম্যাচে স্পিনার প্রভাত জয়াসুরিয়াকে একাদশের বাইরে রেখেছে শ্রীলঙ্কা। তাঁর পরিবর্তে চারজন পেসার নিয়ে মাঠে নেমেছে দলটি। তাঁরা হলেন লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে। একাদশে স্পিন বিকল্প হিসেবে রয়েছেন সোনাল দিনুশা, ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।

অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমও স্বীকার করেছেন, প্রথম দিনের সকালের সেশনটি তাঁদের জন্য কঠিন হতে পারে। টানা দ্বিতীয় টেস্টে নতুন চেহারার দল নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। এই ম্যাচে চার ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে। ব্যাটার তায়্যব আরিফ ও মোহাম্মদ তাহার পাশাপাশি অভিষেক হয়েছে স্পিন অলরাউন্ডার আরাফাত মিনহাস এবং পেসার সাকিব খানের।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে পাকিস্তান। অন্যদিকে, শ্রীলঙ্কার অবস্থান সপ্তম।

পাকিস্তানের একাদশ: আজান আওয়াইস, ২. তায়্যব আরিফ, ৩. মোহাম্মদ তাহা, ৪. বাবর আজম (অধিনায়ক), ৫. সৌদ শাকিল, ৬. সালমান আগা, ৭. গাজি ঘোরি (উইকেটকিপার), ৮. আরাফাত মিনহাস, ৯. রাজাউল্লাহ, ১০. মোহাম্মদ আব্বাস, ১১. সাকিব খান।

শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), ২. লাহিরু উদারা (উইকেটকিপার), ৩. পাসিন্দু সুরিয়াবান্দারা, ৪. দিনেশ চান্দিমাল, ৫. কামিন্দু মেন্ডিস, ৬. ধনাঞ্জয়া ডি সিলভা, ৭. সোনাল দিনুশা, ৮. মিলান রত্নায়েকে, ৯. লাহিরু কুমারা, ১০. আসিথা ফার্নান্দো, ১১. দিলশান মাদুশঙ্কা।

spot_imgspot_img
spot_img

Related Articles