৩০০ রানের মাইলফলকে হৃদয়ের নতুন ইতিহাস

হৃদয়ের নতুন ইতিহাস! টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে উজ্জ্বল তিনি। তুলে নিয়েছেন অর্ধশতক, আর তাতেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৮২ রান করে বিদায় নেন তিনি।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়। এর আগে দেশের কোনো ব্যাটার এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩০০ রান করতে পারেননি।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রান নিয়ে অপরাজিত আছেন হৃদয়। প্রথম ইনিংসের রানসহ দুই ইনিংস মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৪ রান।

এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন তিনি।

তালিকার পরের অবস্থানেও রয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আর ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ২৭০ রান।

মুমিনুল ও শান্তকে ছাড়িয়ে এবার নতুন উচ্চতায় হৃদয়। এক টেস্টে ৩০০ রানের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles