এনসিএলে তাইবুরের ডাবল সেঞ্চুরি

এনসিএলে তাইবুরের ডাবল সেঞ্চুরি! জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ঢাকা বিভাগের তাইবুর রহমান। রাজশাহীতে খুলনা বিভাগের বিপক্ষে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অন্যদিকে বল হাতে দাপট দেখিয়েছেন সিলেটের নাসুম আহমেদ ও ময়মনসিংহের আবু হায়দার রনি। দুজনই পেয়েছেন পাঁচ উইকেটের দেখা। এদিন সেঞ্চুরি করেছেন প্রীতম কুমার ও ইরফান সাবরি তাকরির।

এনসিএলে এগিয়ে সিলেট বিভাগ

বগুড়ায় আগের দিনের ৮ উইকেটে ৩২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট বিভাগ। শেষ পর্যন্ত তাদের প্রথম ইনিংস থামে ৩৩৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী বিভাগ গুটিয়ে যায় ১৯২ রানে। দলের হয়ে ১১৪ বলে ১০৫ রানের দারুণ ইনিংস খেলেন প্রীতম কুমার। তবে অন্য ব্যাটারদের কেউই ফিফটির দেখা পাননি। সিলেটের হয়ে ৫ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে সিলেট। তাদের লিড দাঁড়িয়েছে ২০৭ রানে।

চট্টগ্রামে আগের দিনের ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ময়মনসিংহ বিভাগ। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান। জবাবে বরিশাল বিভাগ দিন শেষ হওয়ার আগে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৩৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন ফজলে রাব্বি। ১২৮ বলের ইনিংসটি সাজান তিনি। ময়মনসিংহের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

রাজশাহীতে ব্যাট হাতে দিনের সবচেয়ে বড় চমক দেখিয়েছেন তাইবুর রহমান। আগের দিনের ৫ উইকেটে ৩৬৮ রান নিয়ে খেলতে নেমে ঢাকা বিভাগ প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫১৩ রান করে। এর মধ্যে ২৯৪ বলে ২১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তাইবুর। জবাবে খুলনা বিভাগ দিন শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে।

এদিকে খুলনায় রংপুর বিভাগের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। আগের দিনের বিনা উইকেটে ৫৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রংপুর। তবে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৪ রান তুলেছে চট্টগ্রাম। দলের হয়ে ২১২ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন ইরফান সাবরি তাকরির।

spot_imgspot_img
spot_img

Related Articles