অধিনায়কত্ব হারাচ্ছেন সালমান

অধিনায়কত্ব হারাচ্ছেন সালমান

সালমান আলী

অধিনায়কত্ব হারাচ্ছেন সালমান ! এমন প্রশ্ন উঠেছে! অবশ্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর পাকিস্তান অধিনায়ক এমনটাই জানিয়েছেন। আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। দেশে ফিরে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন সালমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়লেন সালমান আলি আগা। তার জবাবে পাকিস্তান অধিনায়ক বললেন, আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২১২ রানের পুঁজি গড়ে ৫ রানে জিতলেও লাভ হয়নি পাকিস্তানের।

শ্রীলঙ্কার ব্যর্থতায় শেষ চারে নিউজিল্যান্ড

সেমি-ফাইনালে যেতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো তাদের। কিন্তু তারা সেটা না পারায় শেষ চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে থেকেই পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর আসছিল, বিশ্বকাপে পাকিস্তান যেমনই করুক না কেন, সালমানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি নাকি সালমানকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফেলেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরিই প্রশ্ন করলেন সালমানকে,

আপনি নিজেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দেবেন নাকি ক্রিকেট বোর্ড আপনাকে সরিয়ে দেবে?

৩২ বছর বয়সী সালমান সময় নেওয়ার কথা বললেন। তিনি বলেন,

এখনই যদি আমি সিদ্ধান্ত নিই, তাহলে সেটা হবে।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানে জিতেও হতাশ পাকিস্তান। কারণ রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারেনি সালমান আলীর আগার দল। মিচেল স্যান্টনারের দলকে টপকে যেতে শ্রীলঙ্কাকে ১৪৭ কিংবা এর কমে থামাতে হতো তাদের।

২১২ রান সংগ্রহ গড়ে শ্রীলঙ্কাকে ২০৭ রানে থামায় তারা। এদিন পাল্লেকেল্লেতে টস হেরে ব্যাট করতে নেমে সাহিবজাদা ও ফাখারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ইনিংসের পঞ্চম ওভারে আসে জুটির পঞ্চাশ, পাওয়ার প্লেতে ৬৪। একই ছন্দে এগিয়ে গিয়ে দশম ওভারে স্পর্শ করে একশ।

আর ৩২ বলে পঞ্চাশে পৌঁছান সাহিবজাদা, ২৭ বলে ফাখার। ৮৪ বলে তাদের জুটি স্পর্শ করে দেড়শ। ১৬ ওভারে ফাখারের বিদায়ে ভাঙে ১৭৬ রানের জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী জুটিতে এটাই সর্বোচ্চ। এবারের বিশ্বকাপের শুরু থেকেই ধুকছিল পাকিস্তান। যদিও সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে তারা।

Exit mobile version