অনেক নাটকীয়তা শেষে বাতিল হয়েছে ২০২৬ সালের ফিনালিসিমা। ফুটবল ভক্তদের হতাশ করে বাতিল হয়েছে ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও একই বছরের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের লড়াই। ফলে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্ততি বড় ঘাটতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। সে অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই পাচ্ছে দলটি। গুয়েতেমালার বিপক্ষে ম্যাচ খেলবে তারা।
আগামী ৩১ মার্চ ঘরের মাঠে গুয়েতেমালার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের মাটিতে খেলবে ম্যাচটি। বিশ্বকাপের আগে এটি হবে নিজেদের মাঠে শেষ ম্যাচ। এ ম্যাচের জন্য এরই মধ্যে লিওনেল মেসিরা অনুশীলন শুরু করেছে।
যদি আর্জেন্টিনার সংবাদমাধ্যম বলছে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-গুয়েতামালা ম্যাচটি। তবে মূল কথা হচ্ছে, এখনো ভেনু্য চূড়ান্তহয়নি। তবে সম্ভাব্য ভেনু্য হিসেবে বোম্বোনেরা স্টেডিয়ামের নাম শোনা যাচ্ছে। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে এ মাঠেই আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলেছিল।
গুয়েতেমালার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলেও স্পেনের বিপক্ষে ম্যাচ বাতিল হওয়ায় হতাশা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কেননা বিশ্বকাপের আগে একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ হারিয়েছে আর্জেন্টিনা। স্পেনের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় বিশ্বকাপ জয়ের পর কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছাড়াই বিশ্বকাপে খেলতে হবে। ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম।

কাতার বিশ্বকাপের আগে ২০১৯ সালে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ২-২ গোলে ড্র করে ফিরেছিল মেসিরা। এরপর ফিনালিসিমায় ইতালির বিপক্ষে মাঠে নেমেছিল। সে ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এ ছাড়া আরেক ইউরোপীয় দেশ এস্তোনিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেসিরা।
বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি ইউরোপীয় প্রতিপক্ষকে মোকাবেলা করেছিল ১৯৮২ সালের বিশ্বকাপের আগে। সে সময় ২২টি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। অথচ ২০২৬ সালের বিশ্বকাপের আগে কোনো ইউরোপীয় দলকে মোকাবেলার সুযোগ পায়নি।
গুয়েতেমালার বিপক্ষে ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। আগামী ১ ও ১০ জুন দুইটি ম্যাচ খেলবে তারা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেক্সিকো এবং মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে খেলবে তারা। মূলত বিশ্বকাপের আগে এ দুই ম্যাচই হবে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপের লড়াই। মূল প্রতিযোগিতা শুরুর পাঁচদিন পর আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











