আর্জেন্টিনা-অস্ট্রিয়ার পরিসংখানে কারা এগিয়ে

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার পরিসংখানে কারা এগিয়ে

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার পরিসংখানে কারা এগিয়ে। ফিফা বিশ্বকাপের জে গ্রুপে আজ ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। হাইভোল্টেজ ম্যাচে কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও অস্ট্রিয়ার কৌশলগত খেলায় আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তাই গ্রুপে শীর্ষ স্থান দখলে দুই দলই জিততে মরিয়া। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। এক ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে দুই দলই। এই মাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

সেই ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক অধিনায়কি লিওনেল মেসি। অন্যদিকে অস্ট্রিয়া ৩-১ গোলে হারিয়েছে জর্ডানকে। ফলে উভয় দলেরই আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে। লিওনেল স্কালোনির দলে বিশ্বকাপজয়ী অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি রয়েছে ভারসাম্যপূর্ণ মিডফিল্ড ও শক্তিশালী রক্ষণভাগ। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল এবং মেসিকে ঘিরেই গড়ে উঠেছে তাদের মূল পরিকল্পনা।

অন্যদিকে রালফ রাংনিকের অস্ট্রিয়া উচ্চগতির প্রেসিং ফুটবল ও দ্রুত আক্রমণের জন্য পরিচিত। মার্সেল সাবিৎজার, কনরাড লাইমার ও মাইকেল গ্রেগরিশের মতো খেলোয়াড়রা প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেন।

অবশ্য পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে দীর্ঘদিন পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং চমক দেখানোর লক্ষ্যেই খেলবে।

সম্ভাব্য একাদশ আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

অস্ট্রিয়া: প্যাট্রিক পেনৎস; স্টেফান পস, ফিলিপ লিনহার্ট, ম্যাক্সিমিলিয়ান উবার; কনরাড লাইমার, নিকোলাস সাইভাল্ড, মার্সেল সাবিৎজার, ক্রিস্টফ বাউমগার্টনার; মাইকেল গ্রেগরিশ, মার্কো আর্নাউটোভিচ, রোমানো শ্মিড।

Exit mobile version