আর্জেন্টিনা নয় নিজের দলকেই সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

আর্জেন্টিনা নয় নিজের দলকেই সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

বিশ্বকাপে আর্জেন্টিনা নয় নিজের দলকেই সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ । তার ভাষায় আর্জেন্টিনা মানেই যেন এখন লিওনেল মেসি। প্রতিপক্ষ দল গুলোর পরিকল্পনার সিংহভাগ জুড়ে থাকে মেসিকে কীভাবে আটকানো যায় সেটি। তবে অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক তার খেলোয়াড়দের মনে করিয়ে বলেন‘, আর্জেন্টিনা মানেই শুধু মেসি নয়। একাধিক তারকায় ঠাসা এই দলের এমনকি কোনো দুর্বলতাও দেখতে পারছেন না তিনি।

বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে লিওনেল স্কালোনির দলের প্রতি মুগ্ধতার কথাই জানিয়েছেন রাংনিক। ম্যাচটি শুরু সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায়।

অস্ট্রিয়া কোচকে উপস্থিত সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন আর্জেন্টিনার সবল ও দুর্বল দিক নিয়ে। জবাবে রাংনিক বলেছেন, ‘দুর্বল দিক? কিছুই নেই। আমরা এই আর্জেন্টিনা দলের কোনো দুর্বলতা এখনো পর্যন্ত দেখতে পাইনি।

মেসিকে থামালেই হবে না, পুরো দলই বড় চ্যালেঞ্জ

এছাড়া আর্জেন্টিনার স্কোয়াডের গভীরতা, খেলোয়াড়দের গতি, খেলার মান ও যেকোনো ট্যাকটিকসে মানিয়ে নেওয়ার গুণের ভূয়সী প্রশংসা করেছেন ৬৭ বছর বয়সী এই জার্মান কোচ। আগের ম্যাচেই হ্যাটট্রিক করে বিশ্বকাপে গোলের রেকর্ড করা মেসির দিকেই স্বাভাবিকভাবে সবার নজর থাকবে। তবে রাংনিক তার খেলোয়াড়দের সতর্ক করেছেন, শুধু মেসির প্রতি মনোযোগ দিতে গেলে সেটি হবে ভুল, প্রতিটা পজিশনে তাদের সেরা সব খেলোয়াড় আছে। আমি আগেও বলেছি, আর্জেন্টিনা মানেই শুধু মেসি নয়।

আর্জেন্টিনাকে হারাতে তার অধীনে এখন পর্যন্ত সেরা ম্যাচটা খেলার জন্য অস্ট্রিয়ার খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ রাংনিক, ‘আমাদের ট্যাকটিকের দিক থেকে কৌশলী এবং একই সাথে মাঠে সাহসী হতে হবে। আমাদের সেরা খেলাটাই এই ম্যাচে খেলতে হবে।

ম্যাচে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, ইতিবাচক ফলাফলের আশা ছাড়ছেন না রাংনিক, ‘আমাদের প্রতিকূল পরিস্থিতিতে খেলতে হবে। কিন্তু এতে আমাদের সবাইকে চমকে দেয়ার সম্ভাবনাও থাকবে। সেটা হতে পারে ড্র, এমনকি জয়ও হতে পারে। ফুটবল ম্যাচে সবই সম্ভব। আমাদের সাহসী ও আত্মপ্রত্যয়ী হয়ে খেলতে হবে।

এই ম্যাচে জয়ী দল তাই হেড টু হেড বিবেচনায় ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাবে। এখন পর্যন্ত তিনবারের দেখায় একবার করে জিতেছে দুই দল, বাকি ম্যাচটি ড্র হয়েছিল। তবে বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দল দুটি।

Exit mobile version