শিরোপার আরও কাছে আর্সেনাল

প্রিমিয়ার লিগ

গোলের পর আর্সেনালের খেলোয়াড়রা

একটা বা দুটো বছর নয়, প্রায় দুই যুগ প্রিমিয়ার লিগের শিরোপার দেখা পায় না আর্সেনাল। এবার সেই শিরোপা খরা ঘোঁচানোর সুযোগ তাদের সামনে। ২০০৪ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা দলটি প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন থেকে মাত্র একটা জয় দূরে দাঁড়িয়ে। সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামে বার্নলিকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্নকে এতটা কাজে টেনে এনেছে তারা। ১-০ গোলে জয়ের ম্যাচে গোলটি করেছেন কাই হাভার্টজ।

বাধার নাম ম্যানসিটি

আর্সেনালের এই স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর্সেনাল ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। ম্যানসিটি এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা এখন শেষ ম্যাচে আর্সেনালের হা হড়কানোর অপেক্ষায় রয়েছে। আর্সেনাল শেষ ম্যাচে পয়েন্ট না হারালে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই।

আক্রমনে আর্সেনালের খেলোয়াড়রা

ম্যানচেস্টার সিটি আজ বোর্নেমাউথের মুখোমুখি হবে। এ ম্যাচের ওপর নির্ভর করছে প্রিমিয়ার লিগে শিরোপা। ম্যানসিটি জয় পেলে শিরোপা নিষ্পত্তির জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ম্যানসিটির জন্য এ ম্যাচটা বেশ কঠিনই হবে। কেননা নিজেদের মাঠে বোর্নেমাউথ বেশ দৃঢ়তার পরিচয় দিয়ে চলেছে। আট ম্যাচ আগে আর্সেনালের কাছে ৩-২ গোলে হারের পর নিজেদের মাঠে তারা আর হারেনি। সেই ধারা অব্যাহত থাকলে ম্যানসিটিকে হতাশ হয়ে মাঠ ছাড়তে হবে। আর কোনো আশা তখন টিকে থাকবে না।

বিপদে আর্সেনাল

দূর্দান্ত ফর্মে থাকলেও গত ১৯ এপ্রিল ম্যানসিটির কাছে হেরে যাওয়ার পর আর্সেনাল শিরোপা জয়ের স্বপ্নে বড় একটা ধাক্কা লেগেছিল। শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে টানা চার ম্যাচ জিতে সেই ধাক্কা ভালোভাবে সামাল দেয় দলটি। পাশাপাশি ৪ মেতে ম্যানচেস্টার সিটি এভারটনের সঙ্গে ড্র করলে আর্সেনাল আবার দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

দারুণ সময়

১৪৪ বছরের ইতিহাসে আর্সেনাল মূলত এখন সেরা সময়টা পার করছে। একদিকে প্রিমিয়ার শিরোপা জয়ের হাতছানি। একটা মাত্র জয় থেকে দূরে দাঁড়িয়ে তারা। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও একই অবস্থা। কখনো না জেতা চ্যাম্পিয়ন্স লিগেও একটা মাত্র জয় থেকে দূরে দাঁড়িয়ে তারা। আগামী ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলটি প্যারিস সেন্ত জার্মেইয়ের মুখোমুখি হবে।

Exit mobile version