বড় জয়ে স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালে পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা রিয়াল বেতিসকে ৫-০ গোলে হারিয়েছে। এ নিয়ে সেমিফাইনালের চার দলই চূড়ান্ত হলো। এর আগে বার্সেলোনা, রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেতিক বিলবাও শেষ চারে খেলা নিশ্চিত করে।
সেমিফাইনালের ড্র শুক্রবার অনুষ্ঠিত হবে। এ মাসেই সেমিফাইনালের প্রথম লেগ মাঠে গড়াবে। ফিরতি লেগের খেলা হবে মার্চে।
ডেভিড হাকো, গুইলিয়ানো সিমেওনি, আদেমোলা লুকমান, অ্যান্তোনি গ্রিজম্যান ও থিয়াগো আলমাদা গোল করেন। আতলেতিকো মাদ্রিদ এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।
২০১২-১৩ মৌসুমে সর্বশেষ শিরোপা জয় করেছিল। তারপর থেকে এ দলটি আর ফাইনালে উঠতে পারেনি। একাধিকবার শেষ চারে খেললেও শেষ দুইয়ে ওঠা হয়নি তাদের।
আতলেতিকো মাদ্রিদ ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। ফলে প্রথমার্ধে তারা ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বাদশ মিনিটে ডেভিড হাকো গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ত্রিশতম মিনিটে স্কোরশিটে নাম লেখান গুইলিয়ানো সিমেওনি। সাত মিনিট পর ব্যবধান বাড়ান আদেমোলা লুকমান। অ্যান্তোনি গ্রিজম্যান ও থিয়াগো আলমাদা গোল করেন দ্বিতীয়ার্ধে।
এদিকে ঘরোয়া লিগে রবিবার আবার মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস। ম্যাচটিতে স্বাগতিক হিসেবে খেলবে আতলেতেকিা মাদ্রিদ। লা লিগায় দলটি পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। আর বেতিসের স্থান পঞ্চম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











