মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া । দীর্ঘ  ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়েই ইতিহাস গড়ার লক্ষ‍্যে বাংলাদেশের। বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল ১১টায়। টেস্ট খেলুড়ে দেশ গুলোর মধ‍্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

প্রথম ম‍্যাচের দারুণ পারফরম‍্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা উজ্জল করেছে মেহেদী হাসান মিরাজের দল। বাকি দুই ম‍্যাচের একটিতে জিতলেই হবে। স্বাগতিকরা বৃহস্পতিবারই কাজ সেরে ফেলতে চায়।

একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন একাদশে। ফিরেছেন অভিজ্ঞ সৌম‍্য সরকার। তাতে পেস বোলিংয়ে একটা বিকল্পও পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৩ বছর বয়সী সৌম‍্য সবশেষ ওয়ানডে খেলেন গত এপ্রিলে, নিউজিল‍্যান্ডের বিপক্ষে।

কয়েক ঘণ্টা আগে হুট করে দলে আসা রাইলি মেরেডিথ জায়গা পেয়েছেন একাদশে। আগের ম‍্যাচে অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট বাদ পড়েছেন। ২০২১ সালের পর প্রথমবার ওয়ানডে খেলতে নামছেন মেরেডিথ।

মঙ্গলবার প্রথম ওয়ানডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারায় বাংলাদেশ।
গতির ঝড়ে পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া নাহিদ অস্ট্রেলিয়ার বিপক্ষেও করেন আগুনঝরা বোলিং। ১০ ওভারে ৪১ রান দিয়ে ম্যাচের সর্বোচ্চ চার উইকেট নেন। আর ব্যাট হাতে অজিদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম,নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।

Exit mobile version