স্পেনকে থামাতে চায় অস্ট্রিয়া ! বিশ্বকাপের নকআউটে এবার স্পেনের বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত অস্ট্রিয়া। ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও অস্ট্রিয়ার হাইভোল্টেজ ম্যচটি আজ বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপে গ্রুপ এইচ-এ তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে শিরোপা প্রত্যাশী স্পেন। তবে গ্রুপ পর্বে তারা কোনো গোল হজম করেনি। অন্যদিকে গ্রুপ জে থেকে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে অস্ট্রিয়া।
তিন ম্যাচে তারা একটি জয়, একটি ড্র ও একটিতে হেরেছে। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ড্র করে নকআউটে জায়গা নিশ্চিত করে রালফ রাংনিকের দল। প্রথম পর্বে তাদের দ্রুতগতির প্রেসিং ফুটবল এবং পাল্টা আক্রমণ প্রতিপক্ষকে ভুগিয়েছে।
তবে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৬ বার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে স্পেন জিতেছে ৯টি ম্যাচ, অস্ট্রিয়া ৪টি এবং ড্র হয়েছে ৩টি। সবশেষ ২০০৯ সালে দুই দলের সর্বশেষ সাক্ষাতে স্পেন ৫-১ গোলের বড় জয় তুলে নেয়।
সেই পরিসংখ্যানও মানসিকভাবে বাড়তি আত্মবিশ্বাস দেবে লা রোজাদের। তবে স্পেনের সবচেয়ে বড় শক্তি হলো বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ে তোলার দক্ষতা। তরুণ তারকা লামিনে ইয়ামাল, অভিজ্ঞ মিডফিল্ড এবং শক্তিশালী রক্ষণভাগ তাদের বড় অস্ত্র।
অন্যদিকে অস্ট্রিয়ার ভরসা দুর্দান্ত বোছা পড়া, দ্রত প্রেসিং ও নান্দনিক ফুটবল। কোচ রালফ রাংনিকের কৌশল সফল হলে ম্যাচটি কঠিন পরীক্ষায় ফেলতে পারে স্পেনকে। নকআউট পর্বে কোনো ভুলের সুযোগ নেই। হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। জিতলেই এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডে। তাই লস অ্যাঞ্জেলসের এই স্পেন-অস্ট্রিয়া লড়াইয়ে পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের মঞ্চে চমক সবসময়ই সম্ভব।
