দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতশ্রী ব্যাটিংয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে চায় বোলিংয়ে ভালো করে। দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে যত কম রানে সম্ভব অলআউট করতে চায় সফরকারীরা।
সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা এখন কেবল ৩ রানে পিছিয়ে। ৫৩ বলে ৭ চারে ৪৬ রানে খেলছেন মার্কেস অ্যাকারম্যান। ২৭ বলে ৯ রানে ব্যাট করছেন জুবেইর হামজা। বাংলাদেশ এলবিডব্লিউর রিভিউ নিলে শূন্য রানে ফিরতেন অ্যাকারম্যান। হৃদয় ক্যাচ নিতে পারলে ২ রানে বিদায় নিতেন হামজা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৯১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৭ ওভারে ৮৮/১ (মার্করাম ২১, অ্যাকারম্যান ৪৬, হামজা ৯; তাসকিন ৪-১-২০-০, শরিফুল ৪-০-২৯-০, খালেদ ৫-১-২০-০, ইবাদত ৪-০-১৯-১)


