অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন ইতিহাস হাতছানি দিচ্ছে টাইগারদের।
ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার সুযোগ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়া। হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুর শেরে বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ সকাল ১১টায়।
