অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে হারাতে ১৯২ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ । অর্থাৎ ৪১ ওভারে এ রান করতে হবে স্বাগতিকদের। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই শূন্য রানে বিদায় নিয়েছেন ওপেনার তানজিদ হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২.১ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২ রান। ক্রিজে আছেন সৌম্য ও শান্ত।
বৃষ্টির বাধায় আর ব্যাটিংয়ে নামতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টির আগে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থেমেছে তাদের ইনিংস। এদিন ব্যাটিংয়ে নেমে শূন্যে রানে তিন উইকেট হারানোর পরও দুইশ রানের কাছে দলটি যেতে পেরেছে মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেটের পঞ্চাশ ছোঁয়া ইনিংস ও তাদের শতরানের জুটিতে।
তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ফলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারায় মিরাজরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২১ বছর পর দ্বিতীয় জয়।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৪২ ওভারে ১৮৭/৮
