এখন প্রতি ম্যাচ শেষেই হালনাগাদ হচ্ছে ফিফা র্যাঙ্কিং। সেই হিসেব অনুসারে সর্বশেষ লাইভ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের ঘটেছে অবনমন। এক ধাপ করে পিছিয়ে আর্জেন্টিনা তিনে, ব্রাজিল ছয়ে এবং বাংলাদেশ ১৮২ নম্বরে এখন। তাই আধুনিকতার ছোঁয়া লেগেছে ফিফা র্যাঙ্কিংয়ে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিছুদিন আগেও এক ধাপ পিছিয়ে ১৮১ নম্বরে নেমে যায়। ভিয়েতনামের কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় হারে আরও ২.৩৮ পয়েন্ট কমেছে বাংলাদেশ দলের। ফলে এখন ৯০৮.৭২ পয়েন্ট নিয়ে ১৮২ নম্বরে নেমেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৭ ধাপ উন্নতি নেপালের (১৭৫)। সেরা অবস্থানে ভারত (১৪১)।

বর্তমানে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে বিভিন্ন দেশের জাতীয় দল। আন্তর্জাতিক উইন্ডো শেষে র্যাংকিংয়ে হালনাগাদ করার প্রথা ভেঙে এই মাসে শুরু হয়েছে ফিফার লাইভ র্যাঙ্কিং পদ্ধতি। অর্থাৎ প্রতি ম্যাচের পর তালিকার হিসাবনিকাশ হয়ে যাচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) হয়েছে অনেক ম্যাচ। তারপর প্রকাশিত লাইভ র্যাংকিংয়ে দেখা গেছে বেশ কিছু পরিবর্তন।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছাড়াও আছে উত্থান-পতন
বৃহস্পতিবার আগের দিন প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে ফ্রান্স ফিফা র্যাঙ্কিংয়ে নাড়িয়ে দিয়েছে শীর্ষ দশের চারটি স্থান। কিলিয়ান এমবাপ্পের গোলের পর হুগো একিতিকের লক্ষ্যভেদী শটে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছে ১০ জনের ফ্রান্স। এই জয়ে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা র্যাংকিংয়ে উন্নতি করেছে। ৩.৯৬ পয়েন্ট যোগ করে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে তারা।
ফ্রান্সের পয়েন্ট ১৮৭৩.৯৬ আর শীর্ষে থাকা স্পেনের পয়েন্ট ১৮৭৭.১৮। আপাতত বিরতির মাঝে আর্জেন্টিনা নেমে গেছে এক ধাপ। মূলত ফ্রান্সের উন্নতিতেই তাদের এই অবনতি। আর্জেন্টিনা ন্যুনতম পয়েন্টে পিছিয়ে এখন তিন নম্বরে। তাদের পয়েন্ট ১৮৭৩.৩৩। তবে মৌরিতানিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচ জিতলেই আবার উন্নতি হতে পারে লিওনেল মেসিদের।
বছরের প্রথম ম্যাচে খেলতে নেমেই পরাজয় দেখেছে ব্রাজিল। তাই র্যাংকিংয়েও অবনতি ঘটেছে। পাঁচ থেকে তারা এখন ছয়ে ১৭৫৬.৪৯ পয়েন্ট নিয়ে। তাদের পতনে পর্তুগালের উন্নতি হয়েছে এক ধাপ। মেক্সিকোর বিপক্ষে রবিবার মাঠে নামার আগে পঞ্চম স্থানে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ১৭৬০.৩৮ পয়েন্ট নিয়ে।

এছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। চারে ইংল্যান্ড এবং সাত থেকে দশ পর্যন্ত যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। সবচেয়ে বড় পতন ঘটেছে মালয়েশিয়ার। তারা ১৪ ধাপ পিছিয়ে এখন ১৩৫ নম্বরে। আগামী ৩১ মার্চ তারা ভিয়েতনামের বিপক্ষে নামবে।
বাংলাদেশকে হারিয়ে ভিয়েতনামের র্যাঙ্কিংয়ে আরও কিছুটা প্রভাব পড়েছে। সর্বশেষ টানা পাঁচ ম্যাচ জিতে তারা পয়েন্ট বাড়িয়েছে এবং সবমিলিয়ে উন্নতি হয়েছে ৫ ধাপ। অবশ্য বাংলাদেশকে হারিয়ে ২.৩৮ পয়েন্ট বাড়লেও ১০৩ নম্বরেই আছে তারা।
ফিফা আগে আন্তর্জাতিক উইন্ডোর পর র্যাংকিং প্রকাশ করত। প্রিয় দলের র্যাংকিং কত বাড়বে-কমবে এটা নিয়ে সমর্থকদের হিসাব নিকাশ করতে হতো। সম্প্রতি ফিফা উইন্ডো চলাকালে লাইভ রেটিং চালু করেছে। এটা এই মার্চ উইন্ডো থেকেই শুরু হয়েছে। এই উইন্ডোর পরবর্তী ম্যাচের পর র্যাঙ্কিংয়ে আবার পরিবর্তন আসবে। আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল স্থায়ী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















