ওয়ার্ল্ড কাপ আরচ্যারী স্টেজ টু-তে অংশ নিতে আগামীকাল চীন যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ৫ থেকে ১০ মে পর্যন্ত চীনের সাংহাই শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ সদস্যের বাংলাদেশ দলে খেলোয়াড় আছেন ১৩জন। কোচ চারজন। অন্য তিন জনের মধ্যে ফেডারেশনের সভাপতি ছাড়াও আছেন একজন ম্যানেজার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।
প্রতিযোগিতা উপলক্ষ্যে আজ শনিবার (২ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ মোকলেসুর রহমান। তিনি দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন,
“বর্তমান ফর্ম বিবেচনায় দলটি দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে সক্ষম হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।”
১০ ইভেন্ট অংশ নিবে বাংলাদেশ
প্রতিযোগিতায় বাংলাদেশ দল রিকার্ভ এবং কম্পাউন্ডে অংশ নিবে। রিকার্ভ বিভাগে পুরুষ একক ও মহিলা একক এবং পুরুষ দলগত ও মহিলা দলগত বিভাগ ছাড়াও মিশ্র দলগত ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ দল।
একইভাবে কম্পাউন্ড বিভাগেও পুরুষ একক ও দলগত এবং মহিলা একক ও দলগত ইভেন্টের বাইরেও মিশ্র দলগত ইভেন্টে অংশ নিবে। সব মিলিয়ে মোট ১০টি ইভেন্টে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে।
৪৩ দেশের ৩২০ জন প্রতিযোগী
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৪৩টি দেশ থেকে প্রায় ৩২০ জন পুরুষ ও মহিলা আরচ্যার অংশ নিচ্ছে। বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডেরিক উল্লেখ করেন,
“এই বিশ্বকাপ আসন্ন এশিয়ান গেমসের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে। কারণ, দলটি এশিয়ান গেমসকে সামনে রেখে নিবিড় অনুশীলন করেছে এবং এবার ভালো ফলাফলের ব্যাপারে দলের প্রতিটি সদস্য দারুণ আশাবাদী।”
উল্লেখ্য, বাংলাদেশ এখনো পর্যন্ত এশিয়ান গেমসে আর্চারিতে কোনো পদক জিততে পারেনি। তবে সাম্প্রতিক সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশেষ করে চলতি বছরের মার্চ মাসে ব্যাংককে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় ভিয়েতনামকে পরাজিত করে বাংলাদেশের পুরুষ কম্পাউন্ড দল প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে ইতিহাস সৃষ্টি করে।
এছাড়াও জানা গেছে, আসন্ন বিশ্বকাপে যদি বাংলাদেশ দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারলে প্রত্যেক আরচ্যারকে অতিরিক্ত ১০০০ মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রণোদনা খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















