ফিফা জাদুঘরে বাংলাদেশের জার্সি

ফিফা জাদুঘরে বাংলাদেশের জার্সি

ফিফা জাদুঘরে বাংলাদেশের জার্সি।

ফিফা জাদুঘরে বাংলাদেশের জার্সি । বাংলাদেশ ফুটবলের জন্য এসেছে এক বিশেষ স্বীকৃতি। সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে জায়গা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান দৌড়।

ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, এটি দেশের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। তাদের ভাষায়, বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের আইকনিক জার্সির পাশে এখন স্থান পেয়েছে বাংলাদেশের জার্সি। কিংবদন্তিদের ওয়ালে এবার প্রথমবারের মতো জায়গা পেল লাল-সবুজের প্রতিনিধিত্বকারী এই জার্সি।

দৌড় আরও জানায়, এই অর্জন বাংলাদেশের ফুটবলের জন্য বড় এক মাইলফলক। দেশের জার্সিকে ফিফা জাদুঘরে জায়গা করে দিতে পারা তাদের জন্যও গর্বের বিষয়। প্রতিষ্ঠানটি মনে করছে, এই স্বীকৃতি শুধু একটি জার্সির নয়, বরং বাংলাদেশের ফুটবলের সামনে এগিয়ে যাওয়ারও প্রতীক।

ফিফা জাদুঘরে জায়গা পাওয়া বাংলাদেশের এই জার্সি দেশের ফুটবল ইতিহাসে নতুন পরিচিতি যোগ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও এক ধাপ উঁচুতে উঠল বলেই মনে করা হচ্ছে। লাল-সবুজের এই জার্সি এখন ফিফার জাদুঘরে বিশ্বের বিভিন্ন দেশের স্মরণীয় জার্সির পাশে স্থান করে নিয়েছে।

Exit mobile version