সাফ নারী চ্যাম্পিয়নশিপ – মালদ্বীপের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ

শেষ মুহুর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল।

শেষ মুহুর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকালই ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে আজ নিজেদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আক্রমণভাগে বাংলাদেশের বড় ভরসার নাম ঋতুপর্ণা চাকমা।

আজ (২৭ মে) বিকেলে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে বিকেল ৪:৩০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুশীলন সেশন সম্পন্ন করে দল।

অনুশীলনে ট্যাকটিকস ও সেট-পিস অনুশীলন

আজকের বিকেলের সেশনটি শুরু হয় চিরাচরিত গা-গরম করার (ওয়ার্ম-আপ) বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। এরপর খেলোয়াড়রা মাঠের ছোট জায়গায় ‘৫ বনাম ২’ (5 vs 2) পজেশন খেলা এবং শর্ট-সাইডেড ড্রিলে মেতে ওঠেন।

অনুশীলনের মূল ভাগে কোচিং স্টাফরা দলের কৌশলগত বিন্যাস (tactical organization), খেলোয়াড়দের পজিশনিং ও ম্যাচ সচেতনতা বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দেন। বিশেষ করে, প্রথম ম্যাচের আগে পেনাল্টি, কর্নার কিংবা ফ্রি-কিকের মতো সেট-পিস রুটিনগুলো নিখুঁতভাবে ঝালিয়ে নেওয়া হয় এই সেশনে।

মারিয়া মান্ডার কাধে এবার নেতৃত্বের ভার।

ইনজুরি মুক্ত ও ফুরফুরে মেজাজে দল

বাংলাদেশ শিবিরের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—দলের সব খেলোয়াড় এবং অফিশিয়ালরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। স্কোয়াডে কোনো খেলোয়াড়েরই গুরুতর ইনজুরির খবর নেই। প্রথম ম্যাচের আগে পুরো দল সম্পূর্ণ ফিট এবং ফুরফুরে মেজাজে রয়েছে।

আগামীকালই মহাগুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ

আগামীকাল ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ মালদ্বীপ নারী জাতীয় ফুটবল দল

বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে শুভ সূচনার লক্ষ্য নিয়ে পূর্ণ তিন পয়েন্টের খোঁজে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Exit mobile version