সিলেট টেস্টে পাকিস্তানকে ৪৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বিশাল টার্গেট দিয়ে ঢাকা টেস্টে জয়ের পর সিলেট টেস্টেও জয়ের স্বপ্ন দেখছে শান্তরা। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে বাংলাদেশ।
ফলে এই টেস্ট জিততে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান। যা টেস্টে ক্রিকেটে ইতিহাসে চতুর্থ ইনিংসে খুবই কঠিন। তবে এই রান করতে পাকিস্তানের হাতে আছে দুই দিন। অবশ্য বাংলাদেশ চাইবে দ্রতই পাকিস্তানকে অলআউট করে জয় নিশ্চিত করতে।
অবশ্য ঢাকা টেস্টে দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ১০৬ রানে হারায় স্বাগতিকরা। তাই সিলেট টেস্টে জয়ের বেশ আশাবাদি! প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ গুটিয়ে যায় ২৭৮ রানে। দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা।
পাকিস্তানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩২ রানে। ফলে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে জ্বলে উঠে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১০২তম টেস্টে ১৪তম সেঞ্চুরির দেখা পায় মুশফিকুর রহিম।
আর তাতেই মুমিনুলক হককে টপকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুশফিকুর রহিমের। এছাড়া ব্যাট হাতে মাহদুল হাসান জয় ৫২, মুমিনুল হক ৩০, লিটন কুমার দাস ৬৯ ও তাইজুল ইসলাম ২২ রান করেন।
