ফাইনালে উঠার লড়াইয়ে টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম‍্যাচে জিতেছে টস জিতে আগে ব‍্যাট করা দল। সেই দুই ম‍্যাচ অবশ‍্য হয়েছিল আবু ধাবিতে। এবার লড়াই শারজাহতে।

জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হারের পর ত্রিদেশীয় সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে কঠিন সমীকরণ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বিকেল সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই। আগে ব্যাট করলে অন্তত ৪১ রানে জিততে হবে বাংলাদেশের।

আর আগে ব্যাট করার সুযোগ না পেলে আরও কঠিন হয়ে যাবে পথ। সেক্ষেত্রে আফগানদের ২০০ রানে আটকে রাখতে পারলে সেটি তাড়া করতে হবে ৪০.৩ ওভারের মধ্যে। এছাড়া লক্ষ্য যত বড় হবে, ততই সংকীর্ণ হবে বাংলাদেশের সুযোগ।

আগে ব্যাটিং হোক বা পরে, প্রথম ম্যাচের ব্যাটিং-বোলিং ব্যর্থতা কাটিয়ে ওঠার বিকল্প নেই বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে দারুণ বোলিং করলেও মাঝের ওভারে ও শেষ দিকে গড়বড় হয়ে যায় সব।

পরে রান তাড়ায়ও তানজিদ হাসানের ব্যাটে মেলে উড়ন্ত শুরু। কিন্তু পরে মিডল-অর্ডারের কেউই আর দায়িত্ব নিতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে এসব শুধরে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ উৎরে গেলেই মিলবে ফাইনালের টিকেট।

বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

spot_imgspot_img
spot_img

Related Articles