উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হারল বাংলাদেশ

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় পর্দা উঠবে এশিয়ান গেমসের। তার আগে সোমবার শুরু হয়েছে ফুটবল ইভেন্টের খেলা। প্রথম দিনেই লজ্জার পরাজয় উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ার অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ।

ওসাকার নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয় ম্যাচটি। খেলার শুরু থেকেই দাপটে ফুটবল উপহার দেয় উত্তর কোরিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ১১ নম্বরে, বাংলাদেশ ১০৭। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান ৯৬ ধাপ। র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ম্যাচের শুরু থেকেই দেখা যায়।

ম্যাচের প্রথমার্ধেই একে-একে বাংলাদেশের জালে ৭ বার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমে আসলেও আরও ৩ গোল যোগ করে ব্যবধানকে উন্নীত করে ১০-০ ব্যবধানে।

প্রতিপক্ষের জন রং, চাই উন ও কিম কিয়ং করেছেন জোড়া গোল। বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ষষ্ঠ মিনিটেই। শুরু করেন জন রিয়ং জং। এরপর ১০ম মিনিটেও তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। খেলার ১২ মিনিটে ব্যবধান ৩-০ করেন হোয়াং ইউ। ৬ মিনিট পর ১৮ মিনিটে চতুর্থ গোলটি করেন চায়ে উন ইয়ং। ৩৫ মিনিটে তিনিও সম্পন্ন করেন নিজের জোড়া গোল। দলের স্কোরলাইন হয় ৫-০।

৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করে প্রথমার্ধেই ৭-০ ব্যবধান করেন কিম কিয়ং ইয়ং। দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল উৎসব শুরু করে উত্তর কোরিয়া। ৫১তম মিনিটে দলের ৮ম গোল করেন রি সং আ। ৬০ মিনিটে ৯ম গোল করেন জং কুম।

৬০-৯০, এই ৩০ মিনিটে উত্তর কোরিয়াকে বেশ ভালোভাবেই ঠেকিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এই আধাঘন্টায় কোনো গোল হতে দেননি তারা। তবে, ৯০তম মিনিটে উত্তর কোরিয়ার হয়ে ১০ম গোল করেন হান জিন হং।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles