বার্সেলোনাই এখন বিশ্বের সেরা দল – ফন ব্রঙ্কহর্স্ট

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারের পর কোনো অজুহাত খোঁজেননি ফেইনুর্দ কোচ জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট। বরং প্রতিপক্ষের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাই করেছেন তিনি। ডাচ কোচের মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা দল বার্সেলোনাই।

স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে ফন ব্রঙ্কহর্স্ট বলেন, ‘তারা যেভাবে খেলছে, তাতে এই মুহূর্তে বার্সেলোনাই বিশ্বের সেরা দল।

ফেইনুর্দ ম্যাচে রক্ষণাত্মক কৌশল নিয়ে নামেনি বলেও জানিয়েছেন তিনি। বার্সেলোনাকে ঠেকাতে নিজেদের অর্ধে খেলোয়াড় জমিয়ে রাখার পরিকল্পনা ছিল না তাদের। তবে ম্যাচের শুরুতেই বার্সেলোনার গোল তাদের পরিকল্পনায় বড় ধাক্কা দেয়।

ফন ব্রঙ্কহর্স্ট বলেন,

আমরা রক্ষণে বসে থাকার জন্য বা বাস পার্ক করে রাখার জন্য আসিনি। আমাদের সুযোগ ছিল। আমরা গোল করার চেষ্টা করেছি। কিন্তু শুরুতেই পাওয়া গোলটি ম্যাচের গতিপথকে প্রভাবিত করেছে

বার্সেলোনার বিপক্ষে ভুল থেকে শিক্ষা

বার্সার বিপক্ষে এই ম্যাচ থেকে নিজেদের উন্নতির জায়গাগুলোও চিহ্নিত করেছেন ফেইনুর্দ কোচ। বিশেষ করে ভুলের জন্য প্রতিপক্ষকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘উন্নতি করার মতো অনেক কিছু আছে। ভুলের জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। প্রতিপক্ষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, যদিও আমরা দুই দল খুবই ভিন্ন। দুই দলের মানের মধ্যে পার্থক্য আছে।

বার্সেলোনার এমন পারফরম্যান্স দেখে তাদের এবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও সম্ভাবনা দেখছেন ফন ব্রঙ্কহর্স্ট। তিনি বলেসাবার্সার এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে।

ক্যাম্প ন্যুতে ফন ব্রঙ্কহর্স্টের ফেরাটাও ছিল আবেগের। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার হয়ে মাঠে নামা এই কোচ এবার একই মাঠে ফিরেছিলেন প্রতিপক্ষ দলের ডাগআউটে দাঁড়িয়ে। পুরোনো পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হলেও ম্যাচের সময় পুরো মনোযোগ খেলাতেই ছিল বলে জানান তিনি।

‘আমি ম্যাচেই মনোযোগী ছিলাম। কয়েকজনকে চিনতাম, তাদের সঙ্গে দেখা হয়েছে, শুভেচ্ছা বিনিময় করেছি। এই ক্লাবের সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে,’ বলেন ফন ব্রঙ্কহর্স্ট।

তবে ম্যাচ শেষে তাঁর সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইয়ামালের পারফরম্যান্স ও সাফল্যে মুগ্ধ ফন ব্রঙ্কহর্স্ট। তাঁকে লিওনেল মেসি ও রোনালদিনহোর সঙ্গে তুলনাও করেছেন তিনি।

ফন ব্রঙ্কহর্স্ট বলেন, এই বয়সেই সে সবকিছু জিতে ফেলেছে। সমর্থকেরা তাকে ভালোবাসে। সে ব্যালন ডি’অর জিততে পারে। আমি তাকে মেসি ও রোনালদিনহোর মতো দেখি।

ইয়ামাল কবে ব্যালন ডি’অর জিতবেন, সেটিই এখন প্রশ্ন বলে মনে করেন ফন ব্রঙ্কহর্স্ট। তাঁর কথায়, ‘সে এটা জিততে পারে। প্রশ্ন হলো, কখন জিতবে।

ম্যাচ শেষে বার্সার কোচ হান্সি ফ্লিকও ফেইনুর্দের ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছিলেন। ফন ব্রঙ্কহর্স্টও ফ্লিকের সেই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ফ্লিক খুব ভালোভাবে বলেছেন যে তিনি আমাদের পছন্দ করেছেন, আমরা অনেক চাপ দিয়েছি এবং শুধু রক্ষণ করিনি। তাঁর কাছ থেকে এমন কথা শোনা খুবই ভালো লেগেছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles