দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

জোহানেসবার্গ টেস্টে জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। সেঞ্চুরিয়নে তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম।

জোহানেসবার্গ টেস্টে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়েছেন বাভুমা।

ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পেছনের পেশিতে চোট পান প্রোটিয়া অধিনায়ক। কয়েকবার মাঠে শুশ্রূষা নেওয়ার পরও শেষ পর্যন্ত ৪৯ রানে থাকতে ব্যাটিং ছেড়ে উঠে যেতে হয় তাঁকে। তবে পরদিন দলের প্রয়োজনে আবার ব্যাটিংয়ে নামেন বাভুমা। আরও ১৯ রান যোগ করে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে অবশ্য আর ফিল্ডিং করেননি বাভুমা। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন মার্করাম। পরে সহজ লক্ষ্য হওয়ায় ব্যাটিংয়েও নামতে হয়নি দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ককে।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন বাভুমা। ২০২৪ সালের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোট।

spot_imgspot_img
spot_img

Related Articles