যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি গঠন

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নিয়ে গত বছর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে নারী ক্রিকেটারদের কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ, পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিসিবির সাবেক অ্যাডহক কমিটির সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম।

কমিটির বাকি তিন সদস্য হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া পঞ্চম সদস্য হিসেবে একজন সাবেক নারী ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হবে। তবে এখনো তাঁর নাম চূড়ান্ত করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, কমিটির চার সদস্যের নাম চূড়ান্ত হয়েছে। বাকি একজন হিসেবে সাবেক নারী ক্রিকেটারকে যুক্ত করা হবে। শিগগিরই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এখন থেকে যৌন হয়রানির কোনো অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles