নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে বেলজিয়াম ! দারুণ জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্রুপের খেলা। শনিবার সকালে শুরু হয়েছে ‘জি’ গ্রুপের দুই লড়াই। সিয়েটলে ইরান লড়ছে এরই মধ্যে নক আউট পর্ব নিশ্চিত করা মিশরের বিপক্ষে। আর বেলজিয়াম খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিরতির সময় ইরান-মিশর ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত, আর নিউজিল্যান্ডের বিপক্ষে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে।
টিকে থাকার লড়াই ইরানের
মিসর আগেই দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে। তাদের লড়াই গ্রুপের শীর্ষস্থান নিয়ে। শীর্ষে থেকে নক আউটে যেতে হলে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে ইরানের পথটা কঠিন। হারলে বিদায়, তবে ড্র করলে তৃতীয় দল হিসেবে সুযোগ থাকতে পারে। অন্য গ্রুপের খেলার ওপর তখন তাদের ভাগ্য নির্ভর করবে।
মিশর অবশ্য শুরুতেই তাদের চমকে দিয়েছিল। গ্যালারিতে দর্শক ঠিকমতো খেলায় মনোযোগ দিতে না দিতেই ইরানের সমর্থকদের থমকে যেতে হয়। ইরানের গোলরক্ষককে জাল থেকে বল কুড়াতে হয়। ম্যাচের বয়স তখন মাত্র পাঁচ মিনিট। মাহমুদ সাবের গোল করে মিসরকে এগিয়ে নিয়েছিলেন। তবে খুব বেশি সময় ইরানকে এ গোলের ভার বইতে দেননি রহিম রেজাইয়েন। ১৪ মিনিটে তিনি গোল পরিশোধ করে ইরানকে খেলায় ফিরিয়ে আনেন। একই সঙ্গে ইরানের নক আউটে খেলার আশা জিইয়ে রাখেন।

প্রথমার্ধের বাকি সময়ে কোনো দল আর গোল করতে পারেনি। উভয় দল বিশেষ করে ইরানের গোলের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গোল করা ছাড়া তাদের নক আউটে খেলার স্বপ্নটা স্বপ্নই থেকে যেতে পারে।
লড়ছে বেলজিয়াম
এদিকে বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ে যাচ্ছে। এ জন্য তাদের চাই জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কাজটা করছে তারা। বিরতির আগেই এক গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। লিনদ্রো ট্রোসার্ড করেন গোল। এ ম্যাচে জয় ফেলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে সেক্ষেত্রে ইরান ও মিশরের ম্যাচের দিকে তাদের নজর রাখতে হবে। মিসর যদি জয় পায় তাহলে বেলজিয়ামের গ্রুপ সেরা হওয়া আর হবে না। সেক্ষেত্রে দ্বিতীয় হয়ে তাদের নক আউট পর্বে যেতে হবে। বেলজিয়াম দ্বিতীয়ার্ধে আরও একটা গোল পেয়েছে। এ গোলটিও করেছে লিন্দ্রো ট্রোসার্ড। তার করা জোড়া গোলে বেলজিয়াম এখন জয়ের স্বপ্ন দেখছে। শক্তির বিচারে নিউজিল্যান্ডে পিছিয়ে থাকায় তাদের এ ম্যাচে ফেরার সম্ভাবনা কম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















