বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে মঙ্গলবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, ৫ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে মালয়েশিয়া দল। সফরের শুরুতে ৬ ও ৭ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে তারা।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের মুখোমুখি হবে মালয়েশিয়া। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১০ আগস্ট। দুটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শুরু হবে দুপুর ২টায়।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে সফরকারীরা। প্রথম ওয়ানডে ১২ আগস্ট, দ্বিতীয়টি ১৪ আগস্ট এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ম্যাচগুলোর মাঝখানে ৯ আগস্ট বিশ্রাম বা অনুশীলনের সুযোগ থাকবে মালয়েশিয়া দলের। আর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে ১৫ আগস্ট একদিন বিশ্রাম পাবে দুই দল।
সফর শেষে ১৭ আগস্ট বাংলাদেশ ছাড়বে মালয়েশিয়া ক্রিকেট দল।
মালয়েশিয় সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ৮ আগস্ট, দুপুর দুইটা, মিরপুর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১০ আগস্ট, দুপুর দুইটা, মিরপুর
প্রথম ওয়ানডে: ১২ আগস্ট, সকাল সাড়ে নয়টা, বসুন্ধরা
দ্বিতীয় ওয়ানডে: ১৪ আগস্ট, সকাল সাড়ে নয়টা, বসুন্ধরা
তৃতীয় ওয়ানডে: ১৮ আগস্ট, সকাল সাড়ে নয়টা, বসুন্ধরা


