চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় নারী এশিয়া কাপ ক্রিকেট ও ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টেই একই দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে রাখা হয়েছে অভিজ্ঞ ও নিয়মিত মুখদের। দলে আছেন নাহিদা আক্তার, শারমিন সুলতানা ও সোবহানা মোস্তারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
এশিয়া কাপ ও এশিয়ান গেমস সামনে রেখে দলকে বেশ ভারসাম্যপূর্ণই রেখেছে বিসিবি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেও অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বে ভালো ফলের প্রত্যাশা থাকবে বাংলাদেশের।
চলতি মাসেই শুরু হবে দুই টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করার পাশাপাশি এশিয়ান গেমসেও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান. মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।


