বাংলাদেশের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শরিফুল, লক্ষ্য সিরিজ জয়

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দ ছুঁয়ে গেছে শরিফুল ইসলামকেও। একাদশে সুযোগ না পেলেও সতীর্থদের অসাধারণ সাফল্যের অংশ হতে পেরে উচ্ছ্বসিত বাঁহাতি এই পেসার। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম ম্যাচেই ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টেও ভালো পারফরম্যান্স করে সিরিজ নিশ্চিত করতে চান শরিফুল।

ঐতিহাসিক এই জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে শরিফুল বলেন, ‘খুবই ভালো লেগেছে এরকম একটা জয়ের অংশ হতে পেরে। স্কোয়াডে না থাকলেও ছবির ভিতর তো অন্তত এসেছি। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা এগিয়ে নিয়ে যাওয়ার।’

অস্ট্রেলিয়ার ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের আবহাওয়াও বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক বলে মনে করেন শরিফুল। তিনি বলেন, ‘ডারউইনে এখান থেকে বেশি গরম ছিল। এখানের আবহাওয়া আমাদের জন্য ভালো, কারণ দেশে এখন অনেক গরম। সেই হিসেবে আমাদের জন্য উপযুক্ত।’

দীর্ঘ সফর না হলেও ফ্লাইট বিলম্বের কারণে যাত্রাপথ কিছুটা দীর্ঘ হয়েছে বলেও জানান তিনি। শরিফুল বলেন, ‘দীর্ঘ সফর বলব না, তবে ফ্লাইট ডিলে হওয়ায় আমাদের ট্রানজিটটা বড় হয়েছে।’

বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে খুশি শরিফুল। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

তাঁর ভাষায়, ‘অবশ্যই, পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে। তবে শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে, তখন আরও বেশি ভালো লাগে। কারণ আমরা ইউনিট হিসেবে পারফর্ম করি, তখনই আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের সাফল্যের পর এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুযোগ। সেই লক্ষ্যেই দ্বিতীয় টেস্টে নিজেদের সেরাটা দিতে চান শরিফুল ও দলের অন্য সদস্যরা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles