উয়েফা কনফারেন্স লিগ শিরোপা জয় করেছে ক্রিস্টাল প্যালেস। বুধবার রাতে লিপজিগে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে জা ফিলিপে মাতেতা একমাত্র গোলটি করেন। ক্রিস্টাল প্যালেসের এটি প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেস দুর্দান্ত সময় পার করছে। প্রিমিয়ার লিগে দলটির অবস্থা যদিও তেমন স্বস্তিদায়ক নয়, ১৫তম হয়ে লিগ শেষ করেছে দলটি। লিগে অবশ্য শেষ ছয় ম্যাচেই পয়েন্ট হারিয়েছে তারা। চার ম্যাচে হার, দুই ম্যাচে ড্র। লিগে ব্যর্থতার মাঝে এফএ কাপের গত আসরের চ্যাম্পিয়ন দল জয় করেছ উয়েফা কনফারেন্স লিগ। গত মৌসুমে তারা কমিউনিটি শিল্ডও জয় করেছিল।
মাতেতার দারুণ অর্জন
জা ফিলিপে মাতেতার জন্য এটা দারুণ এক অর্জন। গত জানুয়ারিতে তার দল ছেড়ে যাওয়ার কথা ছিল। এসি মিলানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ডাক্তারি ছাড়পত্র না পাওয়ায় এই ফ্রেঞ্চ তারকার এসি মিলানে আর যাওয়া হয়নি। তবে ক্রিস্টাল প্যালেসকে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মাতেতা সেই প্রতিশ্রুতি রেখেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমি দারুণ আনন্দিত। আমার খুব ভালো লাগছে। আমরা অবশেষে জয় করেছি। প্রথমবারের মতো ইউরোপের শিরোপা জয় করেছি। এখন আমরা উদযাপন করতে চাই। আমি আনন্দে মেতে উঠতে চাই। আমাদের জন্য এটা সত্যিই দুর্দান্ত এক অর্জন। এটা অর্জনের জন্য আমরা সবকিছু করেছি। আমি নিজেকে উজাড় করে দিয়েছি। আমি এখন পরিশ্রান্ত।
অ্যাডাম হোয়ার্টনের একটা ফিরতি শট থেকে বল পেয়ে গোলটি করেন মাতেতা। অথচ হোয়ার্টনের এ ম্যাচে খেলা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। কোচ গ্লাসনের আগেই ঘোষণা করেছিলেন শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েই তিনি দল সাজাবেন। আর সেই শর্তমতেই সুযোগ পেয়ে যান হোয়ার্টন। আর হয়ে যান গোলের রূপকার।
সমর্থকরা ছিল পাশে
ম্যাচকে ঘিরে উভয় দলের সমর্থকরা আনন্দে মেতেছিল। তাদের হাতে ছিল বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার। তাদের মাঝে এগিয়ে ছিল ‘দ্য ঈগলস’ সমর্থকরা। তাদের ১০ হাজারেরও বেশি সমর্থকরা হাজির ছিল গ্যালারিতে। তারা খেলোয়াড়দের উজ্জ্বীবিত করতে সব ধরণের চেষ্টা করেছে। মাতেতা ক্রিস্টাল প্যালেসের সমর্থকদের প্রশংসা করে বলেন, আমি সবসময় তাদের সঙ্গে আছি। একজন খেলোয়াড় হিসেবে তারা সবসময় আমাদের পাশে ছিল। আমরা তাদের সমর্থনের জবাব দিতে পেরেছি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















